https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ১৫, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাখাওয়াত হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর নান কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সারে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, রহনপুর পৌরসভা, গোমস্তাপুর থানা পুলিশ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাব, রাজনৈতিক বিভিন্ন

নেতাকর্মীরা, বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক সংগঠন গুলো অংশগ্রহণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজালা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল হামিদ ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল সারে ৯টায় রহনপুর কলোনি মোড়স্থ আওয়ামী লীগ কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা

উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ডাক বাংলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য মুঃ গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান, অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকতারা,

রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ আজিজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, পৌর ছাত্র লীগের সভাপতি এন্তাজুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালপুরে বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গোপনে নিয়োগ দিতে গিয়ে গণপিটুনি খেলেন মাদ্রাসা সভাপতি মিনি নজরুল

‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তীতে মিলন মেলা।

বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার

নাটোরের দত্তপাড়ায় এক শিশু ধর্ষণের শিকার

নেত্রকোনায় অতি বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি

১০ দফা দাবিতে সারা দেশের মতো নাটোরেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি

লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে সবুজ সেবা ফাউন্ডেশনের তালবীজ বপণ

শিশু সাজিদের শেষ প্রেসক্রিপশনে যা লিখলেন চিকিৎসক