https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নীলফামারীতে দোকান থেকে টিভি মেকারের লাশ উদ্ধার

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

এম রেজওয়ানুল হক,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে নিজ দোকানের ভিতর থেকে শহিদুল ইসলাম (৪৫) নামের এক টিভি মেকারের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে সৈয়দপুর শহরের ১নং রেলগুমটি সংলগ্ন রেললাইনের পাশে অবস্থিত টেলিভিশন সার্ভিসের দোকান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।

নিহত শহিদুল রংপুর বদরগঞ্জের আলমপুর এলাকার মৃত হাসমত আলীর ছেলে। তিনি স্ত্রী ও ছোট এক মেয়েসহ সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় এক বাসায় ভাড়ায় থাকতেন। একাদশ শ্রেণিতে পড়ুয়া তার বড় ছেলে নানার বাড়িতে থাকে।

শহিদুলের স্ত্রী বেবী নাজনীন জানান, তার স্বামী দোকানে যাওয়ার কথা বলে ওইদিন ভোরে বাসা থেকে বের হন। পরে বিকেলে সাড়ে ৫ টার দিকে আশে-পাশে দোকানদারদের কাছ থেকে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে নিহতের ভাড়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এতে গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ওব্যাট শিক্ষার্থীরা বাচনিক উৎকর্ষ কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ

ইচ্ছাশক্তির কাছে হেরেছে ভাঙ্গুড়ার চাঁদ বাবুর প্রতিবন্ধকতা

শোক সংবাদ: এসডিএফ-এর সাবেক এমডি এ. জেড. এম. সাখাওয়াত হোসেনের সহধর্মিণীর ইন্তিকাল, দাফন সম্পন্ন

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্যাটারসন সিটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক -নাহাত চৌধুরী

বড়লেখায় সড়কে ৩ ঘন্টা অবরুদ্ধ থাকার পর নিসচার প্রচেষ্টায় মুক্ত হলো যাত্রী-জনসাধারণ

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা

কেদারপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান খোকন

বরগুনা – এক আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা!

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

ঝিনাইদহে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।