বাবুগঞ্জে সেলিমা রহমান এমপির পক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ
রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এমপির পক্ষে বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ১৩৬ জন উপকারভোগীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল ৫টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ইসরত হোসেন কচি তালুকদার।
এ সময় উপজেলার ৬টি ইউনিয়নের ১৩৬ জন উপকারভোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে চেক তুলে দেন এবং তাদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।



















