https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 21 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঐতিহ্যবাহী জশনে জুলুস এর আগমন উপলক্ষে স্বাগত র‍্যালি অনুষ্ঠিত।

এম রবিউল করিম, বিশেষ প্রতিনিধি:

বোয়ালখালীর কেন্দ্রীয় খানকাহ তেয়্যবিয়া তাহেরিয়া থেকে বৃহস্পতিবার সকালে এই আয়োজন শুরু হয়।

আঞ্জুমান রিচার্স সেন্টার এর প্রধান আল্লামা এম এ মান্নান (মজিআ) ও আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন এর নেতৃত্বে অনুষ্ঠিত এই স্বাগত র‍্যালি বোয়ালখালী উপজেলা, ফুলতল, শাকপুরা, বেঙ্গুরা, দাশের দিঘির পাড় প্রদক্ষিণ করে কড়লডেঙ্গা জমায়েত হয়।

জুলুস উপলক্ষে বোয়ালখালী সহ নগরীর বিভিন্ন এলাকা সেজেছে রঙিন সাজে। নানা ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জায় সাজানো হয়েছে সড়কের দুইপাশ।
এতে সভাপতিত্ব করেনঃ গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার সভাপতি নুরুল ইসলাম মুন্সি।

প্রধান অতিথি বলেন, হায়াতুন নবীর আগমনী দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১২ রবিউল আওয়াল চট্টগ্রামে যে জুলুস পালন করা হয়, সেখানে লাখো মানুষ অংশগ্রহণ করে। তার প্রস্তুতির জন্য থানা ভিত্তিক জশনে জুলুস বের করার নির্দেশনা দেন আঞ্জুমান।

এতে আরও বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক হক্কানি, বর্তমান ভাইজ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, আবুল মনছুর সওদাগর, অধ্যাপক আবুল মনছুর দৌলোতি, শেখ সালাউদ্দীন, আলম খান, নজরুল ইসলাম, ফকরুউদ্দীন কাদেরী, আবদুল জলিল, ওসমান গণি সওদাগর, নাজিম উদ্দিন সহ
আরও বিশেষ ব্যাক্তিবর্গ

বিশ্বের অন্যতম বৃহৎ এ জশনে জুলুসের আয়োজন করা হচ্ছে ১৯৭৪ সাল থেকে। ১২ রবিউল আওয়াল চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে বিশ্বের বৃহত্তম জুলুস বের হবে।।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে দুই দিনের বাস ধর্মঘট চলছে, যাত্রীদের চরম দুর্ভোগ

প্রেমের টানে সাড়া দিয়ে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী, স্থানীয় প্রভাবশালীদের তদবিরে ধর্ষণ মামলা না নেওয়ার অভিযোগ!

বরগুনায় উগ্রবাদ প্রতিরোধে দফাদার ও চৌকিদারদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাবনার শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল: পুলিশ

‘ভোটকেন্দ্র সম্পূর্ণ একটি আইওয়াশ’, বরিশালে ফয়জুল করিমের অভিযোগ

উলিপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা

জালাল মুন্সির পদহীন নেতা দাবি জনমনে হাসির খোরাক জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা।

বড়লখায় চা বাগানের লেক থেকে ভাসমান লাশ উদ্ধার

রাস্তায় যেহেতু নেমেছি, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না

কয়রায় কনকনে শীতে বুরো বাংলাদেশের কম্বল পেল অসহায়-দরিদ্ররা