মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীনে ও বরগুনা জেলা পুলিশের আয়োজনে উগ্রবাদ প্রতিরোধে দফাদার ও চৌকিদারদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মোজাম্মেল হোসেন রেজার সভাপতিত্বে ২১ সেপ্টেম্বর ২০২৩ ইং বৃহস্পতিবার বিকাল ৩ টায় পুলিশ লাইনস ড্রিল সেড হলে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পুলিশ সুপার জনাব
মোঃ আবদুস ছালাম। সেমিনারে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিটিসি) পিপিএম জনাব সাঈদ নাসিরুল্লাহ, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান সহ বরগুনা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উগ্রবাদ প্রতিরোধ শীর্ষক সেমিনারে আরও উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সিনিয়র সাংবাদিক
হাসানুর রহমান ঝন্টু, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এ্যাড. সোহেল হাফিজ, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ্ মোহাম্মদ সুমন রশিদ, আমতলী উপজেলা প্রেসক্লাবে এর অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ বরগুনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বরগুনা পুলিশ লাইনস জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ ইউসুফ শরীফ এর কোরআন তেলওয়াত এর মাধ্যমে ও জেলার সকল দফাদার ও চৌকিদারদের অংশগ্রহণে মধ্য দিয়ে এই প্রোগ্রাম শুরু হয়।



















