https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চট্টগ্রামের কর্ণফুলীতে উদ্বোধন হলো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন।

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম,কর্ণফুলী প্রতিনিধিঃ

গতি সেবা ত্যাগ
“দুর্ঘটনা দুর্যোগে, সবার আগে-সবার পাশে”
বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল অ্যাভিয়েশন
চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো বহুতল ভবনে আগুন নেভানোর একটি টার্ন টেবল লেডার (টিটিএল) পেয়েছে ফায়ার সার্ভিসের কর্ণফুলী স্টেশন। এই গাড়ি দিয়ে ৬৮ মিটার উচ্চতা বা ২০ তলা পর্যন্ত ভবনে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ করা যায়।
গতকাল শনিবার বেলা ১১টায় আধুনিক যন্ত্রপাতি সজ্জিত চট্টগ্রামের কর্ণফুলী ফায়ার স্টেশনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

উদ্বোধনকালে আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘মডার্ন ফায়ার সার্ভিস উদ্বোধনের মধ্য দিয়ে কর্ণফুলী এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট উপজেলায় রূপ নিল। এ ফায়ার সার্ভিসের ২২৪ ফুট (৬৮ মিটার) লম্বা ক্রেন দিয়ে ২৪ তলাবিশিষ্ট ভবনে আগুন নেভানোর কাজ করতে সক্ষম হবে। এ ফায়ার সার্ভিস শুধু কর্ণফুলীবাসীর উপকারে আসবে তা না, পুরো চট্টগ্রামবাসীর উপকারে এটি আসবে। আধুনিক সরঞ্জামসহ ফায়ার স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে কর্ণফুলী স্মার্ট উপজেলায় পরিণত হয়েছে। পুরো চট্টগ্রামের অগ্নিনিরাপত্তায় স্টেশনটি ভূমিকা রাখবে। কর্ণফুলীতে নবনির্মিত কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধোধনকালে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । কর্ণফুলী উপজেলা শিকলবাহা আখতারুজ্জামান ওয়াই জংশন এলাকায় ১.০২ একর ভূমির ওপর ‘১১টি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ প্রকল্পের আওতায় প্রায় ৪৫ কোটি টাকায় ব্যয়ে এ আধুনিক স্টেশন স্থাপন করা হয়েছে। ভূমিমন্ত্রী বলেন, ‘এ উপজেলায় গড়ে উঠেছে বিভিন্ন কলকারখানা। এতে করে বেকারত্ব দূর হয়েছে। কারখানা ও মানুষের জানমাল রক্ষায় নির্মাণ করা হয়েছে মডার্ন ফায়ার সার্ভিস। তবে অনেক সময় দেখা যাচ্ছে কৃষকরা তাদের জমিতে তিন ফসলি চাষাবাদ করতে পারছেন না। কেউ যাতে তিন ফসলি জমিতে কোনো স্থাপনা বা কারখানা করতে না পারে সেদিকেও কঠোর নির্দেশনা দেন তিনি।
উক্ত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ২০০৯ সালে দেশে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি। এখন ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৮টিতে। আগামী এক মাসের মধ্যে আরও ৪১টি ফায়ার স্টেশন চালু করা হবে। দেশের সব ফায়ার স্টেশনে আধুনিক সরঞ্জাম যুক্ত করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, ফায়ার সার্ভিসের পরিচালক মো. ওয়াহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক শহীদ আতাহার হোসেন, উপপরিচালক মো. আব্দুল হালিম, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, ডেল্টা ইঞ্জিনিয়ার্স এন্ড কনসেটিয়াম লিমিডেটের স্বতাধিকারী মমিনুল ইসলাম প্রমুখ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কর্ণফুলী নদীর তলদেশে টানেল ঘিরে দক্ষিণ চট্টগ্রামে শিল্পকারখানা বৃদ্ধি এবং আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলের বিষয়টি বিবেচনায় রেখে কর্ণফুলী ফায়ার স্টেশনে টিটিএল দেওয়া হয়েছে। এটি এখন পর্যন্ত বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণের সবচেয়ে উঁচু মইয়ের গাড়ি।
কর্ণফুলী উপজেলা মডার্ণ ফায়ার সার্ভিস ষ্টেশনের হটলাইন নাম্বার০১৯০১০২১৫৬৯ ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার মাছ লুট যুবদল নেতার

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক পদের বিপরীতে লড়াই ১০ লাখ পরীক্ষার্থীর

নাসির ও বাদশা’র বিরুদ্ধে দূর্নীতি ও চেক জালিয়াতী করায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ

তাহিরপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে যুবসমাজের বিক্ষোভ মিছিল

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের এমপি এনামুল হকের অভিনন্দন

স্বকীয়তা হারাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবিতে নিয়ম অমান্য করে পোস্টারের সয়লাব

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী