https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোবিপ্রবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে ইয়াসিন- নাঈম

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মো: নাঈমুর রহমান,নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) লক্ষ্মীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সাবেক কমিটির সুপারিশক্রমে উপদেষ্টা মণ্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন।

১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইয়াছিন আরাফাতকে সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাঈম উল্লাহ সায়েমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য উক্ত কার্যনিবার্হী কমিটি অনুমোদন দেওয়া হলো। নতুন কমিটিতে হাসনাত নাইম পিয়াসকে ১ম সহ সভাপতি ও নাবিদ আহসানকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১২ জনকে সহ-সভাপতি, ১৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১৪ জনকে সাংগঠনিক সম্পাদক, ৩০ জনকে সদস্য ও ১৪ জনকে অন্যান্য পদে দায়িত্ব দেয়া হয়েছে৷

সাধারণ সম্পাদক নাঈম উল্লাহ বলেন, লক্ষ্ণীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় কাজ করবো। আমরা লক্ষ্ণীপুরের শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবো।

নবনির্বাচিত সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, লক্ষ্মীপুর থেকে নোবিপ্রবিতে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীতে দুর্বৃত্তরা  রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সাংবাদিকের গাড়ি।

দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ ব্রিজ, ভোগান্তির শিকার হচ্ছে পরিবহন চালক যাত্রী ও পথচারীরা।

নিষিদ্ধ ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ঢাকা বিভাগ ক্রিকেটে ম্যাচ সেরা সাতক্ষীরার নোমান

তাহিরপুরে ধানের চারা সংগ্রহ করতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ধর্ষণের মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে হাসপাতালে শ্লীলতাহানির শিকার

টেকনাফ শামলাপুর বাজারে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার।

নাটোরে মাদক মামলায় তিন যুবক কারাগারে

জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ