https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনায় হাত-পা বেঁধে মাদ্রাসা ছাত্রকে নির্যাতন

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ৭, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন, বিষেশ প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়ায় এক মাদ্রাসার ছাত্রকে হাত, পা বেঁধে টেবিলের নিচে মাথা দিয়ে বেত ও স্কেল দিয়ে বেদম পিটিয়ে জখম করেছে ওই মাদরাসার হেফজ শিক্ষক মাওলানা ইকবাল হোসাইন। বর্তমানে ওই শিক্ষার্থী আশংকাজনক অবস্থায় সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা না করে এলাকায় বসে একটা বিচার করে দেয়ার পরামর্শ দিয়েছেন মাদরাসার সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার জনপ্রতিনিধিরা। অভিযোগে জানা গেছে, উপজেলার হাড়িয়াকাহন বাইতুল উলুম নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ শিক্ষার্থী আসাদুল (৮) জন্ডিস হওয়ার কারণে বিগত কয়েকদিন মাদরাসায় অনুপস্থিত থাকায় রাত ১১টার দিকে ওর সহপাঠী সজিবকে দিয়ে বাড়ি থেকে ডেকে পাঠায় মাদরাসার শিক্ষক। আসাদুল সেখানে গেলে হুজুর তাকে এতোদিন মাদরাসায় অনুপস্থিতির কারন জানতে চান। উত্তরে আসাদুল অসুস্থের কথা জানালে মাওলানা ইকবাল ক্ষিপ্ত হয়ে পিটমোড়া করে বেঁধে, মাথা টেবিলের নিচে দিয়ে বেদম মারপিট করে। মারপিটের এক পর্যায়ে আসাদুল নিস্তেজ হয়ে গেলে

তাকে জখম অবস্থায় হাত, পা বেঁধে কাঁথা দিয়ে ঢেকে রাখে মাওলানা ইকবাল। কিছুক্ষণ পরে আসাদুলের ভাই খবর পেয়ে তার মাকে ঘটনা খুলে বললে তিনি দৌড়ে মাদরাসায় যান। গিয়ে ছেলেকে খুঁজাখুঁজি করেন। না পেয়ে হুজুরকে জিজ্ঞাসা করেন, ছেলে কই? উত্তরে তিনি মাওলানা ইকবাল, কেন ছেলে তো বাড়ি চলে গেছে। পরে তিনি এদিক ওদিক খোঁজাখুজি করে দেখেন, যে কাঁথার নিচে শুয়ে আসাদুল কাতরাচ্ছে। তাকে উদ্ধার করে নিয়ে রাত ১টার দিকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। আসাদুলের মা শোভা খাতুন জানান, আমার ছেলের জন্ডিস ধরা পড়ায় তাকে আমরা মাদরাসায় যেতে দেইনি। আমি যদি ওই সময় দ্রুত না যাই তাহলে হয়তো আমার ছেলে মারা যেতো। কোন মানুষ হয়ে এভাবে কোন শিশু সন্তানকে মারতে পারে? তিনি বলেন, ওই হুজুরের মনে হয় কোন সন্তান নাই। থাকলে এভাবে অমানবিক নির্যাতন করতো না। মাদরাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আশারফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থীর যাবতীয় চিকিৎসার দায়ভার নেয়া হয়েছে মাদরাসার পক্ষ থেকে। এ ব্যাপারে মিমাংসা করে দেয়া হয়েছে। আসাদুলের বিষয়ে সাঁথিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, আসাদুলকে হাসাপাতালে ভর্তি করার সময় তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন তার অবস্থা আশংকামুক্ত। তবে তাকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে। মারপিটের জখম শুকাতেও সময় লাগবে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিংড়ায় ধান ভাঙ্গানোর মেশিনে জরিয়ে এক শ্রমিক নিহত

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে

আমতলীতে হরতালে প্রভাব নেই,

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তা দিবে জামায়াতে ইসলামি  ; মাওলানা বোরহান উদ্দিন

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

গোমস্তাপুরে ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারী আটক

মহাদেও নদ থেকে  অবৈধ বালু ও পাথর উত্তোলন করায়  ইজারা বাতিল 

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

বিসিবির ৬ মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে: বোর্ড পরিচালক

আগস্ট মানেই বাঙালি জাতির বেদনার মাস: প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম