https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 6 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাজারহাটে জাপায় বিতর্কিত কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

মোঃ এনামুল হক(বিপ্লব),কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ-

কুড়িগ্রাম জেলায় অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামকে সদস্য সচিব ও মোস্তাফিজুর রহমান মোস্তাককে আহ্বায়ক কমিটি গঠন করায় হয়। ফলে বর্তমান জাতীয় পার্টির এমপি পনির উদ্দিন আহমেদ সহ বেশকিছু পূর্বের পদধারীকে বাদ দিয়ে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে পূর্বের কমিটিতে থাকা পদ পদবী বঞ্চিত নেতারা জেলায় নতুন কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করন।

বুধবার ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির নেতৃত্বে রাজারহাট উপজেলা জাতীয় পার্টি সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষুব্ধ নেতারা এসময় নবগঠিত সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর সালাম ও আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাকের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ কালে কমিটি বাতিলের জোর দাবি তোলেন।

জাতীয় পার্টির রাজারহাট উপজেলা সদস্য সচিব ওয়াহেদ আলী নতুন কমিটি গঠনের অভিযোগ এনে বলেন কিছু হাইব্রিড নেতা জিএম কাদেরকে ভুল বুঝিয়ে একটি পাতানো পকেট কমিটি গঠন করে। আমরা এই অবৈধ ও পাতানো কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক শফিউল আলম, সদর ইউনিয়ন জাতীয় পার্টির সেক্রেটারি রেজাউল করিম ব্যাপারি, বিদ্যানন্দ ইউনিয়নের সভাপতি শাহ আলম চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক, ছিনাই ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউর রহমান স্বপন, উপজেলা যুব সংহতির আহবায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব শাহাজাহান আলী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি লিটন আহমেদ ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আপেল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ সংসদের স্পিকার কে? জোর আলোচনায় জয়নুল আবেদীন

জবি শিক্ষার্থীর মৃত্যু: অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতারের নির্দেশ বহিষ্কার শিক্ষক

কাতারের নাজমায় ডায়নামিক ফ্যাশন ট্রেডিং-এর যাত্রা শুরু

বড়াইগ্রামে যুবককে আটকে ২ লাখ টাকা মুক্তিপন দাবী

সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২২-২৩ অনুষ্ঠিত

যুবকরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে: বেগমগঞ্জে নোয়াখালীর ডিসি। 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুরষ্কার বিতরণ

ছাতকে আই টি কম্পিউটার একাডেমি’র ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী I