শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার শ্যামনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী পালিত হয়েছে।
আজ ৬ সেপ্টেম্বর বুধবার এ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ এর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে সকাল ১০ টায় নকিপুর সার্বজনীন হরি সভায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রী পাদ কৃষ্ণ সখা দাস এর পুরোহিত্বে হোম যজ্ঞ ও মাঙ্গলিক অনুষ্ঠান শেষে এ বর্ণাঢ্য শোভাযাত্রাটি শ্যামনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পূর্বক গোপালপুর ঐতিহাসিক শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে আলোচনা সভা অন্তে শুভ জন্মাষ্টমী উৎসব- ২০২৩ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার উপদেষ্টা সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী, যুগ্ম আহবায়ক কৃষ্ণনন্দ মুখার্জী, অনাথ চন্দ্র মন্ডল, পরিমল মন্ডল, বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মন্ডল, হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার শাখার যুগ্ম আহবায়ক রনজীৎ দেবনাথ, মহাদেব মন্ডল ও শ্যামনগর উপজেলা শাখার পূজা উদযাপন পরিষদ,রমজান নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পতিত পাবন মন্ডল, হিন্দু পরিষদের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ ভক্ত বৃন্দ।



















