https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৯ আগস্ট ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা।

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ১৯, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ফিয়াদ নওশাদ ইয়ামিন,ঢাকা মহানগর প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি অধ্যায়, একটি ইতিহাস। মুজিবই সর্ব প্রথম হাজার বছরের শোষণের বিরুদ্ধে বাঙালী জাতীয়তাবাদের আবেগের প্লাবন বইয়ে দিয়েছিলেন বঙ্গমানবের মিলনভূমিতে। যৌবনের পুরো একটি যুগ কারাগার থেকে কারাগারে নিঃসঙ্গ জীবন তাঁর ভাগ্যে জুটেছিল। দু’বার ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়েছিল দেশদ্রোহিতার অপরাধে। শুধু স্বাধীনতা ও বাঙালীর অধিকারের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। আর এই আপোষ না করার কারণে ১৯৭৫ এর ১৫ আগস্ট কালো রাত্রে ইতিহাসের এই মহামানব এবং তাঁর পরিবারবর্গকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এমনকি এই জঘন্যতম হত্যাকান্ড থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ১০ বছরের শেখ রাসেলও।

১৫ ই আগস্ট সেই নারকীয়ও গণহত্যার স্মরণে দশ বছরের শিশু রাসেলের স্মৃতি বিজড়িত শেখ রাসেল জাতীয় পরিষদ রামপুরা থানা এক শোক সভার আয়োজন করে।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের মহাসচিব জনক কে এম শহীদ উল্যা

এবং বিশেষ অতিথি,স্থানীয় রামপুরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ,
অন্যতম বিশেষ অতিথি হিসেবে ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জনাব নাহিদুল বারী নাহিদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রামপুরা থানার
সভাপতি মোঃ রানা মাতব্বর ও সঞ্চালনা করেন রামপুরা থানার সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রাব্বি,
আগত অতিথিরা রাসেলের স্মৃতিকে স্মরণ করে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য প্রেরণা দেন এবং ইতিহাস সম্পর্কে জানার আগ্রহী করে তোলেন।
অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: এনসিপির ৭ ও বিএনপির ২ জন আহত

লালপুরে আ.লীগের অবরোধ বিরোধী মিছিল

৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজের তথ্য গুজব : ডিএমপি

সুনামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুব রেডক্রিসেন্ট শ্যামনগর টিমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু

নরসিংদী জেলা ও সদর উপজেলার শাখার প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

পীরগঞ্জরিপোর্টার্স ক্লাবের আংশিক কমিটি গঠন।

দেশে প্রকৃত “সংবাদকর্মী” থেকে হলুদ সংবাদকর্মীর সংখ্যা বেশি

নবাবগঞ্জে শিক্ষার্থীর পরীক্ষায় বাঁধা দেয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন