https://www.facebook.com/shirsokhabor/
Monday , 11 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জাপানে পানিতে ডুবে পাবনার সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:

জাপানে লেকের পানিতে ডুবে খাইরুল কবির (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার জাপানের রাজধানী টোকিও থেকে ১৫০ কিলোমিটার দূরে সিজুওকা প্রিফিকসার লেকে বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খাইরুল কবির জাপানের রেকুটেন কোম্পানিতে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

খাইরুল কবির পাবনা শহরের শালগাড়িয়া রেনেসাঁ পাঠাগার এলাকার সাবেক মিলিটারি অ্যাকাউন্টস অফিসার মরহুম আবুল কাশেম শিকদারের দ্বিতীয় ছেলে।

খাইরুল পাবিপ্রবির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধার ভাগনে এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতারের মামাতো ভাই।

পারিবারিক সূত্রমতে, অত্যন্ত মেধাবী খাইরুল কবির সাত বছর আগে জাপানের অন্যতম বৃহৎ কোম্পানি রেকুটেনের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। তিনি সপরিবারে টোকিওর মাসিদাতে বসবাস করতেন। জাপান প্রবাসী বেশ কয়েকজন আত্মীয়স্বজন এবং কয়েকজন সহকর্মীর সঙ্গে বেড়াতে যান।

রোববার সকালে তারা যান সিজুওয়াকা প্রিফিকসার লেকে। লেকটি একটি চ্যানেলের মাধ্যমে প্রশান্ত মহাসাগরে যুক্ত হয়েছে। রোববার আনুমানিক বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে খাইরুল কবিরের দুই বন্ধু ও সহকর্মী দুই কিশোর ছেলে ওই লেকের পানিতে পড়ে যায়।

তাদের তলিয়ে যাওয়া দেখে খাইরুল কবির পায়ের জুতা খুলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে ওই ছেলে দুটিকে লেকের পানি থেকে টেনে তুলে প্রাণ বাঁচান; কিন্তু ছেলে দুটি প্রাণে বাঁচলেও খাইরুল আর উঠে আসতে পারেননি। তিনি দ্রুত গভীর পানিতে তলিয়ে যান

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাধক কবি হেয়াত মামুদের মৃত্যু বার্ষিকী পালিত ।

দোয়ারা বাজারে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় আহত ১

বিদেশ-ফেরত কর্মীদের পুনরেকত্রীকরণে সরকারি দপ্তরের কার্যকর ভূমিকা জরুরি: বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব, জামায়াত নেতা বহিষ্কার

গানম্যান বা অস্ত্রের লাইসেন্স দিয়ে নিরাপত্তা নিশ্চিত হবে না: নুর

ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ও প্রকাশ্যে গুলি, আহত ১

বরিশাল-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন গ্রহণ করলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

হোয়াইক্যং ইউনিয়ন শ্রমিক লীগ নিয়ে আবদুল খলিল চৌধুরীর নেতৃত্বে তামাসা। নীরব উপজেলা সভাপতি /সাধারণ সম্পাদক।

সৈয়দপুর বিমানবন্দরে ঢুকে বিমানে করে ঢাকা যাওয়ার চেষ্টা এক শিশুর।