https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কালীগঞ্জে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী তৎপরতায় ফেন্সিডিল ও ইসকাপ উদ্ধার

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৯, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী তৎপরতায় ৯৮ বোতল ফেনসিডিল ও ৪০ বোতল ইসকাপ উদ্ধার করা হয়েছে।

৮ ই অক্টোবর ( রবিবার) দিবাগত রাত ১. ১০ মিনিটে উপজেলার সীমান্ত ঘেঁসা চন্দ্রপুর ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মাসুদ মিয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ বসতবাড়িতে অভিযান পরিচালনা করিয়া তার বসত বাড়িতে ধান রাখার বাঁশের তৈরি ডুলির মধ্য হইতে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় ৯৮ বোতল ফেনসিডিল এবং ৪০ বোতল ইসকাপ উদ্ধার করা হয়েছে।

এ সময় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম কে আটক করে গোড়ল তদন্ত কেন্দ্র পুলিশ এবং আরো দুই আসামী মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান ওরফে লাল ও আশিকুর রহমান সুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মাসুদ রানা বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এস আই মাসুদ রানা আরোও বলেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীরের এর দিকনির্দেশনায় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র সব সময় মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে আমাদের এ অভিযান সবসময় অব্যাহত থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত