https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 19 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩১নেতা জামিনে মুক্তি 

রোহান হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁয়ে রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের মামলায় ঠাকুরগাঁও জেলা কারাগারে থাকা বিএনপির ৩১ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়।
এর আগে সোমবার (৯ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি রেজাউল করিম ও শশাঙ্ক শেখর সরকারের যৌথ ব্যাঞ্চে তাদের জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে নেতা-কর্মীদের মুক্তি দিল ঠাকুরগাঁও কারাগার ।
এদিকে নেতাদের কারামুক্তির খবরে জেলার বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতা-কর্মীরা জেলা কারাগার গেটে ভিড় জমান। কারামুক্ত নেতাদেরকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান তারা। দীর্ঘদিন পরে কারামুক্ত হওয়ায় নেতাদের জড়িয়ে ধরে আবেগ অনুভুতি প্রকাশ করেন কর্মীরা।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সংঘর্ষের মামলায় কারাগারে থাকা নেতা-কর্মীদের মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
উল্লেখ, গত বছরের ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রুহিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম বিএনপির ৩২ জন নেতা-কর্মীকে আসামি করে রুহিয়া থানায় মামলা করেন। ওই মামলায় নেতা-কর্মীর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে ১ নম্বর আসামি ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবু নুর চৌধুরীর জামিন মঞ্জুর করে এবং রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ কারাগারে পাঠায় আদালত।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে

ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা রনির

বিদেশ-ফেরত কর্মীদের পুনরেকত্রীকরণে সরকারি দপ্তরের কার্যকর ভূমিকা জরুরি: বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন

মার্চের আগ পর্যন্ত বই পাবে না মাধ্যমিকের ৭০ লাখ শিক্ষার্থী

ঝিনাইদহ কালীগঞ্জে সমবায় সমিতির নামে ডেইলি কিস্তির রমরমা ব্যবসা।।

আপেল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলাসহ কর্মীকে মারধর ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায় সংবাদিক সম্মেলন

সুনামগঞ্জে ভাষা শহীদের প্রতি জাতীয় শ্রমিকলীগের শ্রদ্ধা

নৌকা একবার উল্টে গেলে ৫০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না-পাশা

ডেসটিনি কলেজে শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর বই উপহার

তাহিরপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত