https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 9 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাজশাহীর তানোর উপজেলায় এবং চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় একই হাতির তাণ্ডবে ২ জনের মৃত্যু হয়েছে।

মোঃ মিঠু সরকার,রাজশাহী প্রতিনিধিঃ

 

রাজশাহীর তানোর উপজেলায় এবং চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় একই হাতির তাণ্ডবে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হাতির মাহুত পলাতক রয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) সকালে ও বিকালে হাতির তান্ডবে পৃথক দুই জেলার দুই গ্রামে ২ জনের মৃত্যুর এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিহতরা হলেন, তানোর উপজেলার বাধাইড় ইউপির জুমার পাড়া গ্রামের রামপদ (৪০) ও চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা লক্ষীপুর গ্রামের বুলবুলের পুত্র মোবাশশির (১৩)। ঘটনার পর সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে হাতি ধরতে ঘটনাস্থলে অবস্থান করছিলেন এবং হাতিকে চেতনা নাশক দেওয়ার চেষ্টা করলে সেটা সফল হয়নি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, বেশ কয়েকদিন থেকে তানোর ও আমনুরা এলাকায় একটি হাতি নিয়ে তার মাহুত চাঁদা তুলছিলেন। বুধবার সকালে হঠাৎ করেই হাতিটি আমনুরা লক্ষীপুর গ্রামের এক কিশোরকে সুড় দিয়ে পেচিয়ে ধরে মাটিতে আছড়িয়ে হত্যা করে। এরপর হাতির মাহুত পালিয় যায়। এরপর থেকে হাতিটি তানোরের এলাকায় তান্ডব শুরু করে। বিকালে হাতিটি আমনুরা থেকে সড়ক দিয়ে তানোরের দিকে আসার সময় ধামধুম নামক স্থানে আরো এক আদিবাসী যুবককে সুড় দিয়ে ধরে মাটিতে আছড়িয়ে হত্যা করে। পরে উৎসুখ জনতা ভীড় করলে হাতিটি ধামধুম গ্রামের জঙ্গলে ঢুকে যায়…

তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন বলেন, হাতিকে ধরার জন্য ঢাকা থেকে একটা টিম আসছে। হাতিকে ধরার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় অভিমানে আত্নহত্যা করলো চতুর্থ শ্রেণির ছাত্রী তোয়া

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

দোয়ারা বাজারে আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের হাল চাষ বিলুপ্ত

পীরগঞ্জে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ।

চৌমুহনীতে ভোক্তা অধিকারের অভিযান; নকল ক্যাবল বিক্রিয় ও মূল্য তালিকা মুছে পেলার দায়ে ৩০,০০০ টাকা জরিমানা

ইশরাকের সমর্থক ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত প্রায় ৩০

নাটোরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনির শুভ উদ্বোধন

গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, ভুয়া ভুয়া স্লোগান

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জবির ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ