https://www.facebook.com/shirsokhabor/
Monday , 2 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তীতে মিলন মেলা।

সাইফুল ইসলাম,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রভাত প্রার্থনা, শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে।

সোমবার ( অক্টোবর) ভোরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে অবস্থিত গান্ধী আশ্রমে প্রভাত প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির শুরু করা হয়। পরে গান্ধী আশ্রম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) জীবন কানায় দাস এর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার শ্রী প্রণয় ভার্মা, নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম প্রমূখ।

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খোন্দকার রুহুল আমিন, সঞ্চালনা করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন।

শেষে গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে নোয়াখালীতে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব পিস ক্যাম্পের সমাপনী ও ঘোষণা করা হয়। ক্যাম্পে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কেনিয়া, সুইডেন, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সহ ১২টি দেশের ৩৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে সফল ড্রাগনচাষি শামীম

সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবকে মৃত্যু

জনগণের চাহিদা পূরণই শেখ হাসিনার উন্নয়নের প্রেরণার উৎস

কুমিল্লা বরুড়া থানার আগানগর গ্রামে ডাকাত সন্দেহে ২ জন আটক।

রোজা ভঙ্গের কারণ কী কী?

বিএনপির বানোয়াট কথা দেশের মানুষ বিশ্বাস করে না-সুনামগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন এক নারী

গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং।

বরিশাল-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের মনোনয়ন দাখিল