https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মাদক ব্যবসায়ীর পেটে এক্স-রে করে উদ্ধার করা হলো ৪ হাজার পিস ইয়াবা।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২৫, ২০২৩ ৩:১৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় এক মাদক কারবারির পেট থেকে এক্স-রে করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারির নাম মো.অলি উল্লাহ (৫১)। সে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের হাবিলদার ফজল আলী বাড়ির মৃত.ফজর আলীর ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ।  তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাদিতলা বাজারে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক কারবারি অলি উল্যাহকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় বিশেষ কায়দায় তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট বহন করছেন। পরে জেলা শহরের মা ও শিশু হসপিটালে এক্স-রে করার পর চিকিৎসকেরা তার পেটে ইয়াবা থাকার বিষয়ে নিশ্চিত করেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিয়ে মাদক কারবারির পেট থেকে ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে ফ্ল্যাটে মিলল ২ শিশুর রক্তাক্ত মরদেহ

লালপুরে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় যুবদল নেতা কারাগারে

কারওয়ান বাজারে যুবদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

সুনামগঞ্জে দুই দিনের বাস ধর্মঘট চলছে, যাত্রীদের চরম দুর্ভোগ

লালমনিরহাটে সাবেক এমপির ভাইকে কুপিয়ে হত্যা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন, এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই: মির্জা ফখরুল

নীলফামারী জেলার বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক গণের সাথে সিভিল সার্জনের আলোচনা সভা।

জাতীয় সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বিল পাস

কুমিল্লায় স্কুল-কলেজ চলাকালীন সময়ে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন পার্কে।

নেত্রকোণা’র আটপাড়ায় আওয়ামিলীগ এর শান্তি সমাবেশ অনুষ্টিত