https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাতক্ষীরা-০৩ আসনে আবারও নৌকা’র মাঝি ডা. রুহুল হক

প্রতিবেদক
Saiful Islam
নভেম্বর ২৭, ২০২৩ ৮:১৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

আগামী ৭জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার-০৩ (দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত হয়েছেন দলটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান এমপি অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা-০৩ আসনে অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ সারাদেশের ৩০০টি আসনে বাংলাদশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্র্রী ওবায়দুল কাদের-এমপি।
এদিকে ডা. রুহুল হক এমপি’র দলীয় মনোনয়ন প্রাপ্তির খবরে মুহূর্তেই আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এ আসনের তিনটি উপজেলার ২০টি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
দেবহাটার গাজীরহাট ও পারুলিয়া সহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। তবে নির্বাচনী আচরণবিধি’র কারনে বড় পরিসরে আনন্দ মিছিল না করে পৃথক পৃথক স্থানে স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। এসময় নৌকার মাঝি ডা. রুহুল হক-এমপিকে স্বাগত জানানোর পাশাপাশি নেতাকর্মীদের স্লোগানে ফুটে ওঠে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা।
মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ডা. আ. ফ. ম রুহুল হক-এমপি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে আমাকে আবারও নৌকার মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ, আমার নির্বাচনী এলাকার মানুষ বিগত সময়ের মতো আবারও আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিবেন।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরের ডাঙ্গাপাড়ায় ৫টি শক্তিশালী বোমা বিস্ফোরণ॥ ৮টি বোমা উদ্ধার॥বিএনপি কর্মী আটক

কোনো কিছু ধ্বংস করে হাদিকে ধারণ করা যাবে না: হাসনাত আবদুল্লাহ

Sayfa Bulunamadı Resmi Web Sitesi Online Mağaza

Sayfa Bulunamadı Resmi Web Sitesi Online Mağaza

টাকা আত্মসাত করেছে তৃতীয় একজন দায়ভার চাপিয়েছে স্বামীর মামুন এর উপর

জবিতে চীনা ভাষা কোর্স চালুর লক্ষ্যে ঢাবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিক ইউনুস আলী নিহত

দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া মসজিদের ইমাম গ্রেপ্তার

ছায়ানটে হামলা, বাঙালিদের জেগে উঠতে বলল মোদির বিজেপি!

দেশের অন্যান্য স্থানের মত বেগমগঞ্জে ২০টি প্রকল্প প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন।

লংগদুতে নজর কেড়েছে কাঠ ব্যবসায়ী সমিতি,নিজেদের অর্থায়নে করলেন রাস্তা নির্মান