https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 8 February 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জামালপুরের ঐতিহ্যবাহী ‘মিল্লিভাত’

মিল্লি’ কলাপাতায় পরিবেশন করা একটি বিশেষ খাবার। এটাকে কেউ ‘পিঠালি’, কেউ ‘মেন্দা ‘ বলে থাকেন। গরুর মাংস-আতপ চালের গুঁড়া সঙ্গে নানা রকম মশলা দিয়ে রান্না করা হয় বিশেষ এ খাবারটি।সাদা ভাতের সাথে পরিবেশন করা হয় সুস্বাদু এই খাবারটি। সব ধরনের মাংস দিয়েই এটি রান্না করা যায়। তবে গরুর মাংস দিয়ে সবচেয়ে ভালো হয়।

বহুকাল থেকে জামালপুরে বিয়ে, চল্লিশা, মৃত্যুবার্ষিকী, সুন্নাতে খৎনা, দোয়া মাহফিলসহ যে কোনো অনুষ্ঠানে কলাপাতায় খাবারটি পরিবেশন করা হয়। তবে, কলাপাতার অপ্রতুলতার কারণে বর্তমানে প্লেটেও খাবারটি পরিবেশন করা হয়।

জেলার সবকটি উপজেলায় মেন্দা ভাতের প্রচলন রয়েছে। বিশেষ করে মাদারগঞ্জ, সরিষাবাড়ী, পাশের টাঙ্গাইল জেলার ধনবাড়ি ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কয়েকটি গ্রামে এর প্রচলন বেশি। বিশেষ এ খাবারটি রান্নায় অভিজ্ঞ বাবুর্চির প্রয়োজন হয়।

মেন্দার উৎসবটি কখনও মিলনমেলা কখনও আবার বেদনার বহিঃপ্রকাশ ঘটায়। পূর্বপুরুষ থেকে এটি দেখা গেলেও ঠিক কবে এর প্রচলন শুরু হয় তা কেউ বলতে পারে না। যে কোনো অনুষ্ঠানে মেন্দা ছাড়া পরিপূর্ণতা পায় না। ঢাকাসহ বিভিন্ন এলাকার লোকজন আসে ঐতিহ্যবাহী এ খাবারটি খেতে। কেউ কেউ এটি মাটির হাঁড়িতে করে নিয়ে যান স্বজনদের জন্য। এটি স্থানীয় কিছু রেস্তোরাঁতেও পাওয়া যায়।

প্রাচীন এ রন্ধন প্রণালী ঐতিহ্যের বৈচিত্র্য বহন করলেও বর্তমানে এটি বিলুপ্তির পথে। সবার প্রচেষ্টায় ভবিষ্যৎ প্রজন্মের মাঝে টিকে থাকবে এমন প্রত্যাশাও করা হয়।

উম্মে রাহনুমা রাদিয়া
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সরিষাবাড়ীতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নেত্রকোনায় বই উৎসব অনুষ্ঠিত

বাবুগঞ্জ শ্রমিক দলের কমিটি বিলুপ্ত, ৩১ বছরের পথচলা নিয়ে সাবেক সভাপতি ফরিদ হোসেনের বার্তা

‘মদের পার্টির টাকার জন্য’ ইজিবাইক চালককে নৃশংসভাবে হত্যা

ঈশ্বরদীতে পৃথক দুটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিল্টন ৮০০ পিস ইয়াবা সহ আটক

আওয়ামী লীগের ভোট পেতে চায় জাতীয় পার্টির দুই অংশই

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ

আরএমপি’র পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

দুর্বৃত্তদের ফেলে যাওয়া বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত।

গাইবান্ধায় তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।