https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কিস্তির টাকা না পেয়ে মাথা ফাটালেন নারী গ্রাহকের

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ২৪, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নাটোরের গুরুদাসপুরে কিস্তির টাকা না পেয়ে এক নারী গ্রাহকের মাথা ফাঁটানোর অভিযোগ উঠেছে আশা এনজিওর ৫ কর্মীর বিরুদ্ধে। এ সময় আরও দুই যুবকও আহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পমপাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পমপাথুরিয়া গ্রামের মো. সোহেলের স্ত্রী কুলসুম বেগম (২৮), সোহেল হোসেন (৩২) ও তার ছোট ভাই মো. শান্ত হোসেন (২২)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত কুলসুম বেগম জানান, ‘অভাব অনটনের সংসার আমাদের। এ কারণে আশা এনজিওর মৌখাড়া শাখা থেকে আমার স্বামী সোহেলের নামে ৮৬ হাজার ও শাশুড়ি আরজিনা বেগমের নামে ৪৫ হাজার টাকা সাপ্তাহিক কিস্তি হিসেবে ঋণ নিয়েছিলাম। প্রায় দশ বছর যাবৎ এই সমিতি থেকে আমরা ঋণ নিয়ে আবার পরিশোধও করেছি। কিন্তু চলমান কিস্তির দুই সপ্তাহের টাকা বকেয়া পরে ৭ হাজার টাকা। ছেলের অসুস্থতা ও আর্থিক সমস্যার কারণে এই দুই সপ্তাহ কিস্তি দিতে পারিনি। শনিবার সন্ধ্যায় আশা এনজিওর সিনিয়র সহকারী ম্যানেজার মাসুদ রানা, সিনিয়র লোন অফিসার মোশারফ হোসেন, লোন অফিসার সাইদুল ইসলাম, মিলন নন্দী ও চাম্পা খাতুন আমাদের বাড়িতে কিস্তির টাকা আদায় করার জন্য আসেন। টাকা দিতে সমস্যা হচ্ছে বলে এনজিও কর্মীদের আমি অনুরোধ করে আর কিছুদিন অপেক্ষা করতে বলার পরপরই বিভিন্ন ধরনের গাল মন্দ করতে থাকেন।

একপর্যায়ে এনজিওকর্মীদের আমি বলেই ফেলি যে আমাদের মারপিট করলেও এখন টাকা দেওয়া সম্ভব হবে না। এ কথা বলার পরেই বাড়ির উঠানে থাকা আমার সেলাই মেশিনের টেবিল থেকে কাচি নিয়ে প্রথমে আমার ওপর হামলা চালায়। পরবর্তীতে আমার স্বামী ও দেবর এগিয়ে এলে তাদেরকেও গালমন্দ

করে মারধর করতে থাকেন। পরে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আশা এনজিওর মৌখাড়া শাখার সিনিয়র সহকারী ম্যানেজার মাসুদ রানা বলেন, ‘এনজিওর কার্যক্রম অনুযায়ী গ্রাহকের বাড়িতে আমরা টাকা আদায় করতে গিয়েছিলাম। পরবর্তীতে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আক্রমণ করে। নিজেদের বাঁচানোর জন্য দুই পক্ষের মধ্যেই ধাক্কাধাক্কির একপর্যায়ে ওই নারীর হাতে থাকা কাচি লেগে তার মাথা কেটে যায়। আমরা কাউকে উদ্দেশ্য করে আঘাত করিনি। এছাড়াও আমরাও আহত হয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব হোসেন জানান, ‘কুলসুম বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়াও তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে। বাকি দুজন রোগীকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন জানান, তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় পুলিশ অফিসারকে চুরি মামলা দেয়ার হুমকি ও ঘরের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ

গফরগাঁওয়ে চরআলগী গণহত্যা দিবস পালিত

সুনামগঞ্জ জেলা হাসপাতাল থেকে চোরাইকৃত ঔষধ পাচারকালে হাসপাতালের স্টাফ নার্স গ্রেফতার

চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল দিনাজপুর শিক্ষাবোর্ড সেরা

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সময়ের পর সাহরি খেলে রোজা হবে কি?

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু!!

পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবকের ওপর হামলা

জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে জামিনে বের হয়ে বাদীর কান কামড়ে ছিঁড়ে নিলো আসামীরা।