https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১১ মার্চ ২০২৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুরুচিপূর্ণ ব্যক্তিবর্গ আঠারগাছিয়ায় বসবাস করে- শিক্ষক নেতা আবু হানিফ মিয়া

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ১১, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

তৌফিকুর ইসলাম,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাউলা গ্রামের সানু মাদবর এর ছেলে জলিল মাদবর কর্তৃক আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষক গণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অসত্য অভিযোগ ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাবেক করনীক আবু তাহের এর স্ত্রী আকলিমা বেগম কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অবিভাবকদের আয়োজনে (১১ মার্চ) সোমবার বেলা ১২ টার সময় বিদ্যালয় সংলগ্ন মাঠে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় আমতলী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যানেজিং কমিটির সদস্য জলিল মাদবরকে উদ্দেশ্য করে তিনি তার বক্তব্যে বলেন, একটা দূর চরিত্র লোক কিভাবে কমিটিতে থাকে, এটাই বুঝতে পারি না যে আঠারগাছিয়ার মানুষ তাদের মেধাকে কোন দিকে নেয়, যেই লোকটা আমতলীতে একটা বেশ্যাখানা পরিচালিত করে, সেই লোকটা যদি একটা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হয়, আমি মনে করি কুরুচিপূর্ণ ব্যক্তিবর্গ আঠারগাছিয়ায় বসবাস করে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আমতলী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন কামাল, সিনিয়র শিক্ষক রুহুল আমিন হাওলাদার, সিনিয়র শিক্ষক আ খ ম আব্দুর রাজ্জাক,

সিনিয়র শিক্ষক মাওলানা জাকির হোসেন ও দাতা সদস্য মোঃ মিজানুর রহমান হাওলাদার প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা সকলেই জলিল মাদবর ও সাবেক করনীক আবু তাহের এর স্ত্রী আকলিমা বেগম কর্তৃক সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষক গণের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ প্রতাহারের দাবি জানান।

সর্বশেষ - জাতীয়