https://www.facebook.com/shirsokhabor/
Friday , 15 March 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে ব্যবসায়ীর সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীর সাড়ে আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মৌখাড়া বাজারে শুক্রবার সকালে ওই ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে।

ব্যবসায়ী সোহেল রানা মৌখাড়া বাজারে অবস্থিত বিসমিল্লাহ ট্রেডার্স ফ্রিজের শো রুমের মালিক।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ১৪ মার্চ বিকেলে ছানোয়ার, রবিউল, সুমন, মাহাবুর ও অন্তরসহ আট থেকে ১০ জন মৌখাড়া বাজারে অবস্থিত আমার ফ্রিজের শো রুম বিসমিল্লাহ ট্রেডার্সে এসে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে না করলে সন্ত্রাসীরা বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি ও হুমকি দেয়। তারপর চলে যায়।’

সোহেল রানা আরও বলেন, ‘পরে ওই দিন রাতে ব্যবসার আট লাখ ৫৬ হাজার টাকাসহ আমি, আমার বাবা শরিফুল ইসলাম ও ছোটভাই সুমনসহ বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছিলাম। রাস্তায় রাত সাড়ে আটটার দিকে মৌখাড়া পূর্ববাজার আমজাদ মার্কেটের সামনে কয়েকটি মোটরসাইকেলে ছানোয়ার, রবিউল, সুমন, মাহাবুর ও অন্তরসহ তাদের সহযোগীরা লোহার রড, হাতুড়ি নিয়ে আমাদের রাস্তায় আটকায়। পরে আমাদের মারধর করে।

‘একপর্যায়ে আট লাখ ৫৬ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।’

এ ঘটনায় সোহেলের ছোট ভাই সুমন আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক সরল মুরমু বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক