https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ১৩, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা. সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার সকালে পৌর এলাকার স্বপনীল পার্কে এক সম্মেলনের মধ্য দিয়ে রিপোর্টাস ক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেনকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিবেদক মোঃ শফিকুল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সরিষাবাড়ী রিপোর্টাস ক্লাবের আহবায়ক সুলতান মাহমুদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান ও হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যদের কন্ঠ ভোটে ২০২৪- ২৫ সালের জন্য দুই বছর মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সাথে পরিচালনা পর্ষদের কার্যক্রম ত্বরান্বিত করতে আরো ৬ জনকে সম্মানিত সদস্য করা হয়েছে।

নবনির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ(দৈনিক সন্ধ্যাবাণী), সহ-সভাপতি আনিছুর রহমান (দৈনিক খবর), যুগ্ম সম্পাদক মাসুদ রানা (দৈনিক বাংলাদেশ সমাচার),কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক (দৈনিক এশিয়া বাণী), কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান

(দৈনিক আলোর জগত),আল আমিন হোসাইন ( দৈনিক আজকের বসুন্ধরা),কাজী ফারুক হোসেন (দৈনিক একুশে সংবাদ), সম্মানিত সদস্যরা মোঃ ফারুক হোসাইন (দৈনিক স্বাধীন মত), গুলজার হোসেন (দৈনিক গণমুক্তি), এস এম রবিউল ইসলাম (দৈনিক ভোরের দর্পণ), মাহতাব আনোয়ার (দৈনিক ভোরের সময়), মোঃ শাহিন মিয়া (দৈনিক ঢাকা) ও মোঃ সিফাত মিয়া (দৈনিক নগরিক ভাবনা)।

সম্মেলনে নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন বলেন, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব ২০২০ সালে কিছু তরুণ মেধাবী ও উদ্যমী সাংবাদিক নিয়ে গঠিত হয়। তাদের মূলত উদ্দেশ্য ছিল তারা দেশ ও জাতির উন্নয়নের ধারাবাহিকতা সমুন্নত রাখতে সর্বত্র সচেষ্ট থাকবে এবং দুর্নীতি ও অন্যায়ের মুখোশ উন্মোচন করতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবে। সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে খানসামার ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুল

নলডাঙ্গায় ডাকাতির প্রস্ততিকালে ডাকাতির সরঞ্জামসহ ৩ জন আটক

নোয়াখালীর চৌমুহনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ; নিষিদ্ধ পলিথিন জব্দ ও অর্থদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পাগল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলাদাভাবে ৪ শতাধিক গরীর নারীপূরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, সেন্টমার্টিনে আটকা জবির ৪০ শিক্ষক-শিক্ষার্থী

ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পেছনে ইলেকট্রনিক ডিভাইস: মোবাইল, সবচেয়ে বেশি ক্ষতিকর

২০২০ সালের জুন মাস থেকে পণ্য রফতানিতে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ

আ. লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা উদ্ধার

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গুরুদাসপুরের ধারাবারিষায় অনুষ্ঠিত হলো বিশাল সাংস্কৃতিক সন্ধ্যা ও সংবর্ধনা অনুষ্ঠান★