https://www.facebook.com/shirsokhabor/
Monday , 15 April 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চৌমুহনীতে ফল ব্যবসায়ীর দোকানে চুরি : এক কোটি আশি লক্ষ টাকা সিন্ধুক ভেঙ্গে নিয়ে গেছে

সাইফুল ইসলাম,বেগমগঞ্জ নোয়াখালীঃ

নোয়াখালী বেগমগঞ্জের চৌমহনী বাজারে এক ফল ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে এক কোটি আশি লক্ষ টাকা সিন্ধুক ভেঙ্গে নিয়ে গেছে প্রাথমিক তদন্তে উঠে আসে।

মেসার্স সুবর্ণা ফুড এজেন্সি নামে ঐ ফলের আড়ৎতে গতকাল রাত সাড়ে তিনটা থেকে চারটা মধ্যে এ ঘটনা ঘটেছিল বলে মনে করেন দোকানের মালিক আবুল কালাম আজাদ সোহাগের বাবা চৌমুহনী পৌরসভা ৫নং ওয়ার্ডের বাসিন্দা শামসুল হক(সামু)। সকালে চুরির ঘটনার পর থেকে দোকানের মালিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।

সকাল থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনে আসে নোয়াখালী জেলা পুলিশের এএসপি বেগমগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান রাজিব। বেগমগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ আনোয়ার হোসেন। এছাড়াও নোয়াখালী ডিবির একদল চৌকস টীম সহ আইনশৃংখলার বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এছাড়াও চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন। চৌমুহানি সাধারণ ব্যবসায়ি সমিতির সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক হাজী মোহাম্মদ মাসুম ঘটনা স্থানে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে মডেল থানার ওসির বক্তব্য জানতে গেলে তিনি দৈনিক ইনকিলাব এর স্থানীয় প্রতিনিধিকে জানান আমরা খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি এবং আমি নিজে এসেছি। সকল আলামত নিয়ে আমরা কাজ করছি। শীঘ্রই এর চুরির মূল হোতাদের আইনশৃঙ্খলা বাহিনী ধরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে তিনটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে রাতে কোচিং বানিজ্য জমজমাট!

আমতলীতে স্থানীয় সরকার উন্নয়ন মেলা

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে পদোন্নতিতে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা

গাবুরায় ১০০ প‌রিবা‌রে ব্রতীর খাদ‌্যসমগ্রী বিতরণ

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ

বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উদ্বোধন করলেন বীজ ও সার বিতরণ কর্মসূচি

নরসিংদী পৌর শহরে সন্ত্রাসীদের গুলিতে এক জন নিহত।

ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি ভারতীয় গরু সহ ৩ জন আসামি গ্রেফতার।

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

গফরগাঁওয়ে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ