https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 26 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

রিপন কান্তি গুণ,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার নাজিরপুর স্মৃতিসৌধ ও লেংগুরা সাত শহীদ মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালিত হয়েছে- ‘ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস’।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই দিনে (২৬ জুলাই) কলমাকান্দার নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ৭ জন মুক্তিযোদ্ধাসহ ১ কিশোর শহীদ হন।

বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রতি বছরের ন্যায় আজ (২৬ জুলাই) বুধবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কলমাকান্দা উপজেলা কমান্ড, নেত্রকোনা জেলা কমান্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সকালে নাজিরপুর স্মৃতিসৌধ ও লেংগুরা সাত শহীদ মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটনসহ মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে লেংগুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ যুদ্ধে শহীদ হন মো: জামাল উদ্দিন, ডা. আব্দুল আজিজ. মো: ফজলুল হক, ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মো: নূরুজ্জামান, দ্বীজেন্দ্র চন্দ্র দাস ও কিশোর কালা মিয়া। ১৯৭১ সালের ২৭ জুলাই সন্ধ্যায় কলমাকান্দা লেংগুরার ফুলবাড়ি নামক স্থানে ভারত বাংলাদেশ সীমান্তে ১১৭২ নম্বর পিলারের কাছে তাদের সমাহিত ও দাহকার্জ সম্পন্ন করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের মানববন্ধন

সীতাকুণ্ডে সিএনজি চালক হত্যা,পাঁচ হাজার টাকা চাঁদা না পেয়ে খুন  করেছে সিএনজি চালক একরাম হোসেন কে 

নীলফামারীতে ডোবায় বাঁধ নির্মাণে উপকৃত এলাকাবাসী।

ঝিনাইদহে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই কারবারি আটক।

বোয়ালখালীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে বিমান বন্দর থেকে গ্রেফতার

গুরুদাসপুরে ফেসবুকে ৩ মাসের সম্পর্কে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

দোয়ারা বাজারে সুনামগঞ্জ ক্রাইম নিউজের অনুসন্ধানে ৫ জুয়ারি আটক, কারাদণ্ড।

দিপু হত্যা মামলায় আরও ৬ আসামি গ্রেফতার

এই দেশকে ‘হাসিনার দাফন’ থেকে বাঁচাতে বেগম জিয়াকে প্রয়োজন: ইশরাক

সাতক্ষীরা-০৩ আসনে আবারও নৌকা’র মাঝি ডা. রুহুল হক