https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 9 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীর বেগমগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টায় লম্পট  আলীর শাস্তির দাবিতে মানববন্ধন

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নে ৭ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা কারী আলীর বিচার, ফাঁসি ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ দুপুরে নোয়াখালী-লক্ষীপুর হাইওয়ে সড়কে চন্দ্রগন্জ পূর্ব বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে তাদের প্রতিবাদ জানায়।
মানববন্ধন থেকে এলাকাবাসী পক্ষে বক্তব্যে শাহজাহান সাজু বলেন শিশু ধর্ষনের চেষ্টা কারি সমাজ ও দেশের শত্রু। ধর্ষকের কোন পরিচয় নেই। তারা সমাজের কলঙ্ক। আমরা এর সুষ্ঠু বিচার, শাস্তি ও ফাঁসি  চাই। ভুক্তভোগীর পিতা কান্না জড়িত বক্তব্যে বলেন আমার মেয়ের সাথে যা হয়েছে অন্য কোন বাবার কন্যার সাথে যেন এমন না হয়। তিনি এই সব নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উক্ত মানববন্ধনে সচেতন মহল, এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থী সহ অনেকেই অংশগ্রহণ করেন।
এই ব্যাপারে শাহিন আক্তার বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে।
বেগমগঞ্জ মডেল থানা মামলা নং-০৯(০৪-০৫-২৪) ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০( সংশোধনী/২০২০) এর ৯(৪) (ঘ)
মামলার করার পর আলি হোসেনকে পুলিশ আটক করে। এ বিষয়ে সাংবাদিকরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে মুঠোফোন জানতে চাইলে কল রিসিভ করেনি চেয়ারম্যান।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার ধর্ষককে দৃষ্টান্ত মূলক বিচারের জন্য ধর্ষকে জামিন না দিতে প্রসাশনের কাছে জোর দাবি জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নীরবে জামিন পাচ্ছে ‘ছোট সজ্জাদ’, স্থগিতাদেশ চায়নি রাষ্ট্র

পীরগঞ্জের চান্দের বাজার স্কুলে শিক্ষার্থীদেরকে নতুন ড্রেস দিলো ডিএসসি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন, এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই: মির্জা ফখরুল

বড়াইগ্রামে এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

টাঙ্গাইলে আন্তর্জাতিক কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দোয়ারা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

সীতাকুণ্ড প্রেসক্লাবকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস প্রদান

ঘরের ভিটেমাটি কেটে নিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

জমি দখলে বাধা দেওয়াই দুই নারীসহ পাঁচজনকে পিটিয়ে জখম

আজ মাওলানা আবদুর রশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী