https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৪ মে ২০২৪ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান

প্রতিবেদক
Saiful Islam
মে ১৪, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাগর খান, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ)

৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন ২ম ধাপের ভোট গ্রহণ আগামী ২১ মে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভোটের মাঠে চলছে বিভিন্ন সমীকরণ। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই
উপজেলার জনসাধারণের মধ্যে বাড়ছে পছন্দের প্রার্থীকে নিয়ে উন্মাদনা। এ দিক থেকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী রয়েছেন।এর মধ্যে কাপ-পিরিচ প্রতিকে প্রতিদ্বন্দীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, সৎ-পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের এলাকায় রয়েছে ব্যপক গ্রহণযোগ্যতা। বয়োজ্যেষ্ঠ, তরুণ ও নতুন ভোটারদের কাছেও সমান জনপ্রিয় তিনি।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর বলেন- আবুল হোসেন খাঁন একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন যাবত উপজেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের কাছে তিনি খুব পরিচিত। তাই লোকজন তাকে সহজে গ্রহণ করে নিয়েছে। তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল বলেন-আবুল হোসেন খাঁন একজন ক্লীজ ইমেজের মানুষ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার কোনো স্পট নাই। তাই এবারের নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর উপজেলার সবকটি ইউনিয়ন চেয়ারম্যানগণ একসাথে বসে আবুল হোসেন খাঁনকে সমর্থন দিয়েছি। সকল ইউনিয়নেই তিনি বিপুল ভোট পাবেন বলে আমরা আশাবাদী। উত্তর বড়দল ইউনিয়নের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, আবুল হোসেন খাঁন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর। যাদুকাটা নদিতে ড্রেজার চালিয়ে যারা গরিবের পেঠে লাথি মারতে চায়, যারা তাহিরপুর উপজেলায় মাদকদ্রব্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরকে প্রতিহত করতে আবুল হোসেন খাঁনের বিকল্প নেই। শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলী হায়দার বলেন, দিন যত যাচ্ছে আবুল হোসেন খানের পাল্লা তত ভাড়ি হচ্ছে। আশাকরি বিজয়ের।

সর্বশেষ - আন্তর্জাতিক