https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বালু বিক্রির পুকুরের ভাঙ্গনে ফসলী জমি গ্রাস

প্রতিবেদক
Saiful Islam
মে ৭, ২০২৪ ২:৪১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

শাহজাহান আকন্দ, টাফ রিপোর্টারঃ

মনোহরদীতে বালু বিক্রিতে সৃষ্ট পুকুরের ভাঙ্গনে প্রতিবেশীর ফসলী জমি ভেঙ্গে গ্রাস হতে চলেছে।
প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্থ জমি মালিকদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেশ হয়েছে।

নরসিংদী, মনোহরদীর রামপুর গ্রামে ১২/১৩ বছর আগে নজরুল ইসলাম নামে এক লোক পৈত্রিকসূত্রে প্রাপ্ত একটি জমি থেকে বালু বিক্রি করেন।এতে সেখানে ২০/২৫ ফুট গভীর একটি পুকুর সৃষ্টি হয়।এতে উক্ত জমির মধ্য
দিয়ে যাওয়া একটি হালটও পুকুরের গর্ভে নিশ্চিহ্ন হয়ে যায়।এ পুকুরের কারনে রামপুর গ্রামের সাবেক স্কুল শিক্ষক সুধাংশু বনিকেরসহ কয়েকটি ফসলি জমিতে ভাঙ্গন শুরু হয়।সাম্প্রতিক বৃষ্টিতে সে ভাঙ্গন প্রবল আকার ধারন করে চলেছল।এতে সুধাংশু বনিকের ১২ শতক ফসলিক জমি ভেঙ্গে এর মাটি পুকুরের গর্ভে বিলীন হয়ে যায়।একই ঘটনা ঘটে পার্শ্ববর্তী মনোরন্জন বনিক,সুখরন্জন বনিক,কেশব বনিক ও নিরন্জন বনিকের।স্থানীয়ভাবে বিষয়টির কোন সুরাহা না পেয়ে ক্ষতিগ্রস্থ জমির মালিকগন গত বছরের ১৮ মার্চ মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেন। তাদের দাবী, দীর্ঘদিনেও বিষয়টির কোন কিনারা হয়নি।এমতাবস্থায় আসন্ন বর্ষার অব্যহত ভাঙ্গনে তাদের বাকী জমিটুকুও পুকুরে বিলীন হবার আশন্কা রয়েছে।এ ব্যাপারে অভিযুক্ত পুকুর মালিক নজরুল ইসলাম জানান,বর্ষার পানি নিস্কাষনের জন্য জমির মালিকগন নিজেরাই এখানে নালা কেটে ভাঙ্গনের সৃষ্টি করেছেন। এর দায় এখন তিনি নেবেন কেন? এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান জানান,
অভিযোগটির বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বড়লেখায় মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ বখাটের ১ বছরের কারাদণ্ড

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ ইসলাম

বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আয়নুল হকের সমাধিতে উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা

শহরজুড়ে প্রশস্ত সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না কেন তার বিরুদ্ধে?: এনসিপি নেতা

গোমস্তাপুরে ২০ শিক্ষার্থী পেল বাইসাইকেলে

মুস্তাফিজকে বাদ দিয়ে যে বিবৃতি দিল কেকেআর

আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি, বিচার চাই: সাজিদের বাবা

চীন-রাশিয়া-ইরানকে বের করে দাও : ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ট্রাম্প