https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৭ জুলাই ২০২৪ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

১৮ হাজার ব্যাগ রক্তদান; কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

প্রতিবেদক
Saiful Islam
জুলাই ৭, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ’র ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে উপজেলার বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন সেন্টারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো.সায়েমের সভাপতিত্বে ও দাতা সদস্য ফরিদা ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, সংগঠনের দাতা সদস্য বেলায়েত হোসেন বেলাল।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও সংগঠনের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে বাৎসরিক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান হয়। শেষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বৃহত্তর নোয়াখালীর বেশ কিছু সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ ২০১০ সালের ৫মে প্রতিষ্ঠা হয়। এরপর থেকে ১৮ হাজার ব্যাগ রক্তাদানের মধ্যদিয়ে ১৫ তম বর্ষে পদার্পণ করে। রক্তদান ছাড়াও সামাজের অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ায় সংগঠনটি। মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটি একাধিকবার সম্মাননা পেয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -৩

ডাকাতি মামলার হাজিরা দিতে এসে ডাকাতি!

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা।

কুমিল্লায়১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

অবশেষে জানা গেলো বৈদ্যুতিক মিস্ত্রি বেলাল হোসেনের দুর্ঘটনার রহস্য

পীরগঞ্জে ধর্মীয় অবমাননার ঘটনায় মাঝিপাড়ার পরিতষের ১১ বছরের সাজা দিয়েছে আদালত।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের প্রবাসী মো. মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু

ডেসটিনি কলেজে শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর বই উপহার

কালীগঞ্জে সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

৪৭ লাখ ফেরত দেবেন না তাসনিম জারা, জানালেন কারণ