https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কাশফুলের সৌন্দর্য উপভোগে নবাবগঞ্জে প্রকৃতিপ্রেমীদের ভিড়

প্রতিবেদক
Saiful Islam
অক্টোবর ১৩, ২০২৪ ৩:৩১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুর প্রতিনিধি:

চারিদিক দিক জুড়ে ফুটে আছে সাদা কাশফুল। যেন প্রকৃতির মাঝে একখণ্ড মেঘের ভেলা। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে ছুটে আসছেন দিনাজপুর ও রংপুর জেলার সীমান্তবর্তী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জাতেরপাড়া সংলগ্ন করতোয়া নদীতে। যা স্থানীয়ভাবে বাঙালী নদী নামে পরিচিত। নদীর দুই ধারসহ আনাচে-কানাচে কাশফুলের মন মাতানো দোলখেলা দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বিভিন্ন বয়স ও নানা পেশার মানুষের পদচারণায় মুখরিত এখন এই নদীর তীর।

মাহমুদপুর থেকে ঘুরতে আসা একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী মানিক বলেন, কাশফুলের শুভ্রতার ছোঁয়া আর প্রশান্তি পেতে বন্ধুদের নিয়ে এখানে এসেছি পিকনিক খেতে।

দর্শনার্থী মোছা: সামিহা শর্মিলা মিতু জানান, আমার বিভিন্ন জায়গা দেখতে বেশ ভালো লাগে। ক্লান্তি কাটাতে এসব জায়গায় ঘুরতে বেশ প্রশান্তি পাওয়া যায়। এটি বিনোদন স্পট হিসেবেও কাজ করছে। বান্ধবীদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছি, মোবাইলে ছবি তুলছি।

স্থানীয় এলাকার বাসিন্দা ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: মোস্তাফিজুর রহমান জানান, প্রতিবছর কাশফুল ফুটলেও এ বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। কাশফুলের সৌন্দর্যে মুদ্ধ হয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন মানুষেরা। ছুটির দিন ও বিশেষ করে বিকেল বেলা এই জায়গায় মানুষের উপচে পড়া ভিড় বেশ লক্ষ্যনীয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি

আসিফ মাহমুদের সময়ে একাধিক ফেডারেশনে অনিয়ম, বেড়েছিল অযোগ্য ব্যক্তিদের উপস্থিতি

গোপনে নিয়োগ দিতে গিয়ে গণপিটুনি খেলেন মাদ্রাসা সভাপতি মিনি নজরুল

পদ্মায় হাঁস ধরতে গিয়ে ডুবে মৃত্যু

দুর্নীতির ঘোষণা দেয়া এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

নাসির ও বাদশা’র বিরুদ্ধে দূর্নীতি ও চেক জালিয়াতী করায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

আম্মারে অস্থির রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

তওবা না করা পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম বয়কট: আতিকুল গাজী

নোবিপ্রবিতে চাঁদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি