https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না বিএনপি-জামায়াত: সারজিস আলম

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২০, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি ও জামায়াত এককভাবে দেশ পরিচালনা করার মতো শক্তিশালী নয়। আপাতত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের বাস্তবতা পার্থক্য আছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগ ও আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি বা জামায়াত কেউ এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে, সংসদেও প্রয়োজন, সেই লক্ষ্যে সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করছি।

তিনি আরও বলেন, আগামীর সংসদে তরুণরা যদি সংসদে প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে গতানুগতিক কালচার পরিবর্তন সম্ভব নয়। যারা জুলাই সনদ বাস্তবায়ন, খুনিদের বিচারের জন্য কাজ করবে তাদের সঙ্গে এনসিপি কাজ করবে। সংসদ বা নির্বাচন কেন্দ্রীয় কাজ সীমাবদ্ধ থাকবে না।

দেশের মানুষদের স্বার্থ প্রাধান্য দিয়ে কাজ করবে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। সংস্কার ও বিচারের জন্য এনসিপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগামীতেও করবে। জুলাই সনদের বাস্তবায়ন ও আইনগত ভিত্তির প্রশ্নে সকলে একপথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি। এনসিপি জনগণের প্রশ্নে আপোষহীন থেকে সনদের আইনগত ভিত্তির নিশ্চয়তা চেয়েছে, যতক্ষণ পর্যন্ত নিশ্চয়তা না পাবে ততক্ষণ পর্যন্ত জুলাই সনদে সাক্ষর থাকবে না।

এ সময় এনসিপির জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গফরগাঁওয়ে গরুসহ চোর আটক

দৌলতপুরের চৌধুরী পরিবারকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশ্য কি?

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।

বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলামের ব্যাপক গণসংযোগ

উচ্চ আদালতের রায় পেলেও,মিলছেনা জমির দখল

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -৩

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই চেয়ারম্যান প্রার্থীসহ আহত- ২০

গোমস্তাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের বিধিনিষেধ প্রশ্নে যা বললেন প্রেস সচিব

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক