https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৬, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর রাতে মশাল হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ ব্যানার নিয়ে এ মিছিল বের করা হয়।

মিছিলে ব্যবহৃত পোস্টারে লেখা ছিল— ‘অবৈধ ইউনূস সরকারের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও ও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল। আয়োজনে তৃণমূল আওয়ামী লীগ, গোসাইরহাট, শরীয়তপুর।’ এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম গোসাইরহাট উপজেলায় প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কার্যক্রম দেখা গেল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গোপনে বিদেশ গমনের পর গোসাইরহাটে দলীয় কার্যক্রম ছিল নিষ্ক্রিয়। এর মধ্যেই হঠাৎ রাতের আঁধারে একটি মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন স্থানে দলীয় স্লোগানসংবলিত ব্যানার বহন করা হয়।

তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মুখোশ বা কাপড়ে ঢাকা। পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো নেতার নাম বা ছবি ছিল না। মশাল হাতে স্লোগান দিতে দেখা যায়— ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্রদলের এক নেতা বলেন, প্রশাসনের কাছে অনুরোধ—আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার বা পোস্টার নিয়ে যারা মিছিল করে শান্ত গোসাইরহাটকে অশান্ত করছে, তাদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে জানতে গোসাইরহাট থানার ওসি মো. আজিজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে শহিদ আফ্রিদি

রাজশাহীর জুলেখা দুর্জয় প্রতারক চক্রকে গ্রেপ্তারের দাবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া মসজিদের ইমাম গ্রেপ্তার

নবাবগঞ্জে পিকনিকের বাসের  চাপায় শিশু নিহত

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কিশোর কিশোরীদের সাথে আদর্শ পরিবার গঠন বিষয়ক সেশন অনুষ্ঠিত

গফরগাঁওয়ে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

ভাঙ্গুড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার বালুবাহী ট্রাক, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট সহ ব্রিজ, ভোগান্তির শিকার হচ্ছে পরিবহন চালক যাত্রী ও পথচারীরা।

খানপুরা বাজারের দুই ব্যবসায়ীর মৃত্যুতে বাজার কমিটির উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বেগমগঞ্জে ১৪৫ তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হয়েছে