https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঘরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, দগ্ধ আরেক মেয়ের মৃত্যু

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

লক্ষ্মীপুরে ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনার দগ্ধ আরেক মেয়ে মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হলো।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত একটার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য জানান।

নিহতের নাম সালমা আক্তার স্মৃতি (১৭)। স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। বেলাল নিজেও আগুনে দগ্ধ হন। স্মৃতি ওই আগুনে দগ্ধ হয়ে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে পাঁচ ধরে চিকিৎসাধীন ছিলেন।

গৃহকর্তা বেলালের অভিযোগ, ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় তার ঘরে দুর্বৃত্তরা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে আগুনে ঘর, আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা পুড়ে মারা যায়। আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এর মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। এর মধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির পাঁচ শতাংশ শরীর দগ্ধ হয়। বিথিকে হাসপাতালে ভর্তির পরদিনই চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।

এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে  সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এর মধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় পোড়াবাড়ি পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি- জামায়াত, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাবুগঞ্জের সৈয়দ মাহবুবুর রহমান

নওগাঁ মান্দায় খাল খননের মাটি অপসারণ না করাই রাস্তা বন্ধের কারণে, মানবেতর জীবন যাপন গ্রামবাসীর।

ঝিনাইদহে সুদ কারবারির বিরুদ্ধে ঝাটা মিছিল।

ত্রিশটির কথা থাকলেও এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

নেত্রকোণার মদনে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

উৎসবমুখর ভাবেই শেষ হলো সিএসটিই ডিপার্টমেন্টের হল পার্টি

কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের কমিটি স্থগিত।”

সিরাজগঞ্জে পালিত হয় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

গোমস্তাপুরে জাতীয় বীমা দিবস উদযাপন