https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, রবিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় প্রতিপক্ষ ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ (নং-২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন।

এ সময় আঙ্গরপোতা বিওপিতে দায়িত্বরত বিজিবির টহলদল বিষয়টি লক্ষ্য করে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ক্যাম্পে নিয়ে আসে। বিজিবি জানায়, আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে ঘটনার পর সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দৌলতপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে শেখ হাসিনা জন্মদিন পালন

সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত

সাকসেস মেথড একাডেমি কর্তৃক বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়

হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি দেশে ঢুকে বিয়ে করে ফের কলকাতায়

নিজ নির্বাচনী এলাকার প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ইফতার করাতে সহায়তা চাইলেন ফুয়াদ

পাবনা আটঘরিয়া সর্বহারা দলের নেতা চাঞ্চল্যকর মুসা হত্যা মামলার রহস্য উদঘাটন

গোমস্তাপুরে নিরাপদ খাদ‍্য বিষয়ক অবহিতকরণ কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত

পুলিশ তদন্তে পানিতে ডুবে মৃত্যু, পিবিআই তদন্তে হত্যা

তুরস্কে আবারও ভূমিকম্পের আঘাত, নিহত ৩

এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ