https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন ব্যাপারি (২৭) নামে এক যুবককে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী।

নিহত জান্নাত হোসেন ব্যাপারি ওই গ্রামের আব্দুল হকের ছেলে। অভিযুক্তরা হলেন- স্থানীয় শাহীন রাঢ়ীর তিন ছেলে— তারেক (৩২), রিয়াদ (২৭) ও তাজবির।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জানান, সকাল প্রায় ১১টার দিকে শাহীন রাঢ়ীর তিন ছেলের মারামারি থামানোর উদ্দেশ্যে পাশের বাড়ির জান্নাত হোসেন এগিয়ে গেলে অভিযুক্তদের দায়ের কোপে তার বাম বুকে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হামদর্দ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাসলিমা বেগম তাকে ডেকে নিয়ে যায়। আমি পেছনে পেছনে গিয়ে দেখি ওরা দা দিয়ে আমার ছেলেকে কোপাচ্ছে। আমার ছেলে শুধু আমার দিকে তাকিয়ে ছিল। এই শোক আমি কীভাবে সহ্য করব।

নিহতের বড় ভাই রাজু জানান, অভিযুক্তদের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। জোরপূর্বক তাদের জমি দখল করে ঘর নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ধানের শীষকে বিজয়ী করতে বাবুগঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ইসরত হোসেন কচি তালুকদার

বড়াইগ্রামের খ্রিস্টান ধর্মপল্লীতে ইস্টার সানডে পালন

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খানে অবরোধের প্রভাব নেই বলে চলে

পৌরসভার ব্যস্ত রাস্তায় ভাঙ্গন জনদুর্ভোগ চরমে

নরসিংদীর শিবপুরে প্রবাসী ছেলে ও প্রতিবন্ধী বাবার কাছে মোটা অংকের চাঁদা দাবী।

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, সময়ই উত্তর দেবে: রুমিন ফারহানা

সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

দৌলতপুরে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ

সুনামগঞ্জের দোয়ারা বাজারে মদের চালানসহ মাদক কারবারি আটক