https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লন্ডন থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৪, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

লন্ডন থেকে যাত্রা করা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এরপরই সতর্ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে উদ্বেগ-উৎকণ্ঠা পেরিয়ে ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করেছে।

মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, লন্ডন থেকে ভারতের হায়দ্রাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে বোমা হামলার হুমকি আসে। এয়ারপোর্ট কাস্টমার সাপোর্ট সার্ভিসের ই-মেইলে পাঠানো এক বার্তায় অজ্ঞাত ব্যক্তি এ হুমকি দেন।

সোমবার হিথরো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রাক্কালে হুমকি আসার সঙ্গে সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করে। বিমানটি ভারতে অবতরণের পর নিরাপত্তা প্রটোকল মেনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।

এদিকে একই রাতে আমস্টারডাম থেকে হায়দ্রাবাদগামী অপর ফ্লাইটেও হামলার হুমকি আসে। সেটিও ভারতে নিরাপদে অবতরণ করেছে।

ভারতীয় কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা সচল রাখা হয়েছে। যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখে দিতে তারা প্রস্তুত।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে যখম

গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

‘দল আমার বাবাকে ৩৬৫ মামলায় ২২ বছরের সাজার মূল্য দিলো না’!

বোমা বানাচ্ছিলেন জেএমবি’র আল-আমিন

পদ্মায় হাঁস ধরতে গিয়ে ডুবে মৃত্যু

সুনামগঞ্জে দিরাই যুবদল নেতাকে আ.লীগের প্রস্তাবিত সভাপতি পদ থেকে বাতিলের দাবিতে মানববন্ধন

জুলাই শহীদের ভাইকে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাত

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর উঠান বৈঠক

নাটোর জেলা পরিষদে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনা