https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২০, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ চত্বর। দাফন শেষে শিক্ষার্থী-জনতার বিক্ষোভে মুখরিত এলাকায় ‘হাদি, হাদি’ স্লোগানে প্রতিবাদের ঝড় ওঠে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাদির দাফন সম্পন্ন হওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শাহবাগ চত্বরে অবস্থান নেন। সমাবেশে তারা হাদির স্মরণে শোকপ্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে উঠে আসে হাদির সংগ্রামী জীবনের নানা বার্তা।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। তারা এই হত্যাকাণ্ডের দায় এড়ানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে শায়িত করা হয়। দাফনকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাসহ হাদির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন। দাফন শেষে হাদির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এরও আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অংশগ্রহণে জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জানাজাপূর্ব বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোলাপগঞ্জে ২য় ইব্রাহীম আলী  মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লালপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক লাঞ্ছিত

বরিশাল-৩ আসনে কারাগারে থাকা সাবেক এমপি টিপুর পক্ষে মনোনয়নপত্র জমা

নাটোরের বড়াইগ্রামে ডিজিটাল মেলা উদ্বোধন হয়েছে।

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

স্বেচ্ছাসেবক দলের বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ কামরুল হাসান সোহাগের পিতার মৃত্যুতে শোক

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : নাহিদ

মহাসড়কের এক অংশ বন্ধ করে অনুষ্ঠান, অন্য অংশে ভ্যানচাপায় আ.লীগ নেতা নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে: চরমোনাই পীর

তাহিরপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে’র সভাপতি খেলু, সম্পাদক বিল্লাল