https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করে পরিবার ও দলের পক্ষ থেকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. জাহিদ হোসেন।

ডা. জাহিদ কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, সবার দোয়ায় এই যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।

আজ যুক্তরাজ্য থেকে চিকিৎসকরা আসবেন। যদি দেশের বাইরে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তবে তাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে তার স্বাস্থ্যের প্রতি আমাদের নজর রাখা জরুরি বলেও উল্লেখ করেন ডা. জাহিদ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পেছনে ইলেকট্রনিক ডিভাইস: মোবাইল, সবচেয়ে বেশি ক্ষতিকর

চিকিৎসকের সিদ্ধান্তহীনতা কারনে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় মাটিখেকোদের দৌরাত্ম,লাল মাটির ভূ-বৈচিত্র,ও পরিবেশ বিনষ্ট

স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, জড়িত তারই দুই সহপাঠী

৮ দফা দাবিতে নোয়াখালীর কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ৬ষ্ঠ দিনে চলছে

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রস্তুতিতে ঐক্যবদ্ধ চাঁদপাশা বিএনপি

৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচারসামগ্রী সরাতে কর্মীদের নির্দেশ দিল জামায়াত আমির

জামায়াত-শিবিরের নির্মমতা, যুবককে খুঁটিতে বেঁধে হাত-পায়ের রগ কেটে নেওয়ার চেষ্টা

দোয়ারা বাজারে সরকারি শিশু পার্কে আগুন দিলো দূর্বিত্তরা

নোবিপ্রবিতে পরিবেশবাদী সংগঠন ‘আরণ্যক’র যাত্রা শুরু