https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাদি হত্যাকাণ্ডে এবার ফয়সালের স্ত্রী-শ্যালক-বান্ধবীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৫, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা মামলায় তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দিয়েছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে জবানবন্দি রেকর্ডের পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে ফয়সালের বাবা-মা আদালতে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জানান, আসামিরা হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আদালতে তাদের বক্তব্য প্রদান করতে ইচ্ছুক। জবানবন্দি ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা অনুযায়ী লিপিবদ্ধ করা হয়।

এর আগে আসামিদের কয়েক দফায় মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয় স্বীকার করেন। পুলিশ এখনো প্রধান আসামি ফয়সাল করিমের অবস্থান শনাক্তে কাজ করছে।

ঘটনার পটভূমিতে বলা হয়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদির মাথায় গুলি চালানো হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ১৯ ডিসেম্বর মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর লাখো মানুষের অংশগ্রহণে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে বিএনপি নেতার ঘরে অভিযান: ৩২৬ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ গ্রেপ্তার

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

আমতলীতে তিন কেজি গাঁজাসহ দুই ভাইকে আটক

বইমেলায় ড. প্রতিভার নতুন বই ‘বাংলা ভাষার সহজপাঠ’

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় আলোচনায় বেগম সেলিমা রহমান

নাটোর জেলা পরিষদে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনা

দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে পুলিশের অভিযানে দন্ডিতসহ ২০ আসামী গ্রেফতার।

আমি নির্বাচন করবোই, যদি ব্যবস্থা নেওয়ার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে: রুমিন ফারহানা