https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পেশায় আইনজীবী হলেও ওকালতিতে আয় নেই দুলুর

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৩, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

পেশায় আইনজীবী হলেও আইন পেশা থেকে কোনো আয় নেই নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর। জোট সরকারের সাবেক এই উপমন্ত্রীর মোট বাৎসরিক আয় ৭০ লাখ ৯৫ হাজার ৭৮ টাকা। এ ছাড়া তার মোট সম্পদের পরিমাণ ৭ কোটি ৬২ লাখ ৫৬ হাজার ৮৪১ টাকা।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায়, তিনি পেশায় নাটোর জজ কোর্টের আইনজীবী উল্লেখ করলেও আইন পেশা থেকে কোনো অর্থ আয় করেন না। তার বার্ষিক আয়ের পুরোটা আসে ভিন্ন উৎস থেকে। কৃষিখাত থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আয় ২ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া তার আয়ের সিংহভাগ আসে আর্থিক পরিসম্পদ খাত থেকে। এই খাত থেকেই তার বাৎসরিক আয় ৭০ লাখ ৯৫ হাজার ৭৮ টাকা।

সাবেক এই উপমন্ত্রীর অস্থাবর সম্পদের বিবরণীতে দেখা যায়, তার হাতে নগদ টাকার পরিমাণ ১ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৮০৪ টাকা। ব্যাংকে জমা রয়েছে ৪৭ লাখ ৮৯ হাজার ৮৭৬ টাকা এবং তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজে বিনিয়োগ আছে ২ লাখ ৭০ হাজার টাকা। তবে দুলুর সবচেয়ে বড় বিনিয়োগ সঞ্চয়পত্র ও বিভিন্ন মেয়াদি আমানতে, যার পরিমাণ ৩ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন ১ কোটি ৮০ লাখ ৬ হাজার ১৬১ টাকা। অলঙ্কার হিসেবে তার নামে রয়েছে ২০ ভরি স্বর্ণ।

স্থাবর সম্পদের হিসাবে রাজধানী ঢাকার অভিজাত এলাকা বনানীতে তার নামে ৫৫ লাখ টাকা মূল্যের ৫ কাঠার একটি প্লট রয়েছে। নিজ এলাকা নাটোরের আলাইপুরে রয়েছে তিনতলা একটি বাড়ি, যার মূল্য দেখানো হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ১১৭ টাকা। এ ছাড়া হলফনামায় তার নামে ৪০ বিঘা কৃষিজমি থাকার তথ্য উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরোনো রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে মোট ৪৪টি মামলা রয়েছে। এর মধ্যে বিস্ফোরক আইনসহ বিভিন্ন ধারার ১৭টি মামলা বর্তমানে বিচারাধীন এবং বাকি মামলাগুলোর কার্যক্রম স্থগিত রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ না করে কল কেটে দেন। ক্ষুদেবার্তার মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি তিনি।

উল্লেখ্য, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনে অনুষ্ঠিত নির্বাচনে নাটোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তৃতীয়বারের মতো এমপি হয়ে তিনি চারদলীয় জোট সরকারের ভূমি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে ২০০৬ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর তিনি আবারও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রবাসী স্বামীর টাকা-পয়সা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন

সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে আটুলিয়ায় এমপি জগলুল হায়দারের উঠান বৈঠক হাজারো মানুষের ঢল

অসহায় দরিদ্র মানুষের পাশে হুমাইয়ারা জাহান

গফরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

বরিশাল-৩: ভ্যানযোগে গ্রামে গ্রামে ট্রাক প্রতীকে ভোট চাইলেন ফারদিন ইয়ামিন

দোয়ারা বাজারে সরকারি শিশু পার্কে আগুন দিলো দূর্বিত্তরা

দোয়ারা বাজারে সুরমা ইউনিয়নের উপ নির্বাচনে নৌকার ‘বিরুদ্ধে’ ইউনিয়ন আ.লীগের নেতারা

বরিশাল-৩: জয়নুল আবেদীনের পক্ষে চাঁদপাশায় জাকির মেম্বারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আ.লীগের সভাপতি শায়েক হোসাইনকে অভিনন্দন জানিয়ে গোলাপগঞ্জে শুভেচ্ছানুষ্ঠান।

তরুণ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের জন্মদিন আজ