ধানের শীষকে বিজয়ী করতে বাবুগঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ইসরত হোসেন কচি তালুকদার
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে মাঠ চষে বেড়াচ্ছেন বরিশাল জেলা বিএনপির অন্যতম সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার। বৃহস্পতিবার সকালে তিনি বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে ইসরত হোসেন কচি তালুকদার বলেন, “তৃণমূল পর্যায়ে ভোটের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে ১২ তারিখ সন্ধ্যায় ইনশাল্লাহ আমরা বিজয় মিছিল করবো।”

এ সময় উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মাহাবুব তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য সেলিম সরদার, শ্রমিক দলের মান্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন, টোকন শরিফ, জেলা ছাত্রদলের সহ–সভাপতি আরিফুল ইসলাম রবিন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ও হৃদয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় নেতা কর্মীরা স্লোগানে স্লোগানে অত্র এলাকা মুখরিত করে তুলেন, যাতে ভোটারদের মধ্যে উৎসাহ ও আস্থা বাড়ে।



















