https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 31 July 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বেগমগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভা করে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় মৎস্য সাপ্তাহ-২৪ উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে, উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রথমে জাতীয় মৎস্য সাপ্তাহ-২৪ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠিত হয়।
পরে উপস্থিত সকলকে নিয়ে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, মহিলা ভাইস- চেয়ারম্যান লাভলী আক্তার।
উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ১১নং দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সহ মৎস্য চাষীরা, সাধারণ মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় মৎস্য সম্পদ উন্নয়নে বিশেষ অবদান স্বরুপ ক্লাসিক পোল্ট্রি এন্ড ফিস ফিডস্ লিঃ ও কার্প জাতীয় মাছের পোনা উৎপাদনে গোল্ডেন আদর্শ মৎস্য খামারকে পুরস্কৃত করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় চার বছর পর পরশমনি হত্যাকান্ডের রহস্য উদঘাটন।

তালেবান সরকারের উচ্চপদস্থ কুটনৈতিক কর্তা ঢাকায়, সাক্ষাৎ চলছে ইসলামি দলগুলোর নেতাদের সাথে

নীল জগৎ নিয়ে সিআইডিকে যা জানালেন সেই যুগল

‘বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম’

যে কারণে গ্রেপ্তার আতাউর রহমান বিক্রমপুরী

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালেন আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, ভুয়া ভুয়া স্লোগান

সিটি নির্বাচন: গাজীপুরে যান চলাচলে নিষেধাজ্ঞা

চিকিৎসায় অবহেলার অভিযোগে বীরপ্রতীক রতন শরীফের মৃত্যু: সন্তানের অভিযোগ, বাবুগঞ্জে শোক ও ক্ষোভ

মধ্যনগরে ২৪ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি সহ ৫ চোরাকারবারি আটক।