https://www.facebook.com/shirsokhabor/
Friday , 10 April 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: নেতৃত্বে টুলু-শফিকুল, উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন

বাবুগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: নেতৃত্বে টুলুশফিকুল, উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাংবাদিকদের অন্যতম সংগঠন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান টুলু এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মোঃ শফিকুল ইসলাম।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়জুড়ে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এবং পুরো প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান খান ও মোস্তাফিজুর রহমান টুলু। ভোট গণনা শেষে দেখা যায়, টুলু ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী শাহজাহান খান পেয়েছেন ৯ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। ফলাফলে শফিকুল ইসলাম ১২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন পান ৯ ভোট।

ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হলে নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাবুগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও গতিশীল হবে এবং পেশাজীবীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও জোরদার হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক