https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 10 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নবাবগঞ্জে উঁচু ড্রেন নির্মাণ, ভোগান্তিতে চলাচলকারী 

 দিনাজপুর প্রতিনিধিঃ 
রাস্তার চেয়ে উঁচু শ্রেণীর মানুষ
দিনাজপুরের নবাবগঞ্জে  ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীমের বিরুদ্ধে রাস্তার পার্শ্বে পানি নিষ্কাশনের জন্য রাস্তার থেকে ২ ফিট উচু করে  ড্রেন নির্মাণ করে রাস্তা অবরুদ্ধ করার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দিয়েছেন উপজেলার শাল্টমুরাদপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ রোকনুজ্জান রোকন।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাযায়,
কয়েকমাস আগে ভাদুরিয়া  ইউনিয়ন পরিষদের মাধ্যমে শাল্টিমুরাদপুর গ্রামের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মান হয় এবং ড্রেন নির্মানের পর ড্রেনের উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করার কথা ইস্টিমেট থাকলেও পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীম তার ইচ্ছামতে রোকনুজ্জানের বাড়ি সহ কয়েকটি বাড়ির সামনে  ড্রেনটি প্রায় ২ ফিট উচু করে তৈরি করেন। এতে করে রোকনের পরিবার ও তার আশেপাশের কয়েকটি পরিবার তাদের বাসায় মোটরসাইকেল, সাইকেল, ভ্যান নিয়ে যাতায়াত করতে পারছেন না।
অভিযোগ কারী  রোকন জানান, কয়েক মাস থেকে তিনি তার নিজ বাসায়, মোটরসাইকেল রাখতে পারছেন  না। তার পরিবারে কয়েকজন বৃদ্ধ লোক রয়েছেন ড্রেন উচুর ফলে সেই ড্রেন পারাপার হতে পারছেন তারা। তিনি আরও জানান এই ড্রেন উচ্চতার সমাধানের জন্য  গ্রামের কয়েক জন মিলে ইউপি চেয়ারম্যানের  সাথে যোগাযোগ করলে তিনি এটি ঠিক করে দিবে দিবে বলে এখন পর্যন্ত কোন সমাধান করে দেয়নি।
নুরুল ইসলাম নামে একজন বলেন,এটি অবশ্যই পৃর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান আমাদের সাথে এরকম করেছে। তা নাহলে সবার বাড়ির সামনে ড্রেন নিচু রয়েছে কিন্তু আমাদের বাড়ির সামনে ড্রেনটি উচু করেছে  কেন । এর সুষ্ঠু সমাধান চাই প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে এটি দাবি আমাদের।
এ বিষয়ে ৬ নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন আপনাদের কি করার আছে করেন আর এসব নিউজ করে আমার কিছুই করতে পারবেন না আপনারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম আশিক রেজা বলেন, নবাবগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি এ বিষয়ে আগে জানতাম না তবে একটি অভিযোগ পেয়েছি অভিযোগের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জমিজমার পূর্বের জের ধরে সংঘর্ষে আহত ১ থানায় অভিযোগ

দোয়ারা বাজারে স্কুল শিক্ষকের সাময়িক বরখাস্ত

ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি

জামায়াত-শিবিরের নির্মমতা, যুবককে খুঁটিতে বেঁধে হাত-পায়ের রগ কেটে নেওয়ার চেষ্টা

কুমিল্লার বুড়িচংয়ে মানসিক ভারসাম্যহীন যুবতীকে বাসে গণধর্ষণ, গ্রেফতার ৩।

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, ম্যাচগুলো কবে কখন

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশের ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ।

ইবির ফার্মেসী বিভাগের ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপন

দৌলতপুরে একাধিক মাদক মামলার আসামি রিমেল এর রমরমা মাদক ব্যবসা