https://www.facebook.com/shirsokhabor/
Friday , 17 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ময়মনসিংহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলাতলী এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী চিহ্নিত মাদক কারবারি পারভেজের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শুক্রবার (১৭ জুলাই) সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্রিত করা হয়। পরে বিক্ষুব্ধ লোকজন দলবদ্ধ হয়ে পারভেজের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।

এ সময় পারভেজ ও তার মা পারভীনকে আটক করে তাদের কাছে থাকা মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পারভেজ ও মামুন নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ, জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মধ্যনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।

নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া মসজিদের ইমাম গ্রেপ্তার

কুড়িগ্রামের মাইশা হত্যার, সব কাগজ রেড়ি করছি,সিনিয়র স্যাররা বলছে এখন আদালতে দেওয়া যাবে না।

গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন

সরিষাবাড়ী’র বিজেএমসির সুইপার কোলীনী থেকে চোলাইমদ সহ দুই জন গ্রেফতার

বড়াইগ্রামে পৌরসভা ও ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমাদান

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদী রেলওয়ে ফুটওভার ব্রিজ উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার

মান্দায় চককুশুম্বা যুবসংঘের  উদ্যোগে  ফুটবল  খেলা অনুষ্ঠিত।