https://www.facebook.com/shirsokhabor/
Friday , 4 September 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের মজলিসে সুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের মজলিসে সুরা অধিবেশন, নতুন কমিটি ঘোষণা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মজলিসে সুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সংগঠনটির বাবুগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কলেজ গেট এলাকায় এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জামিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক ফ্রন্ট আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইবরাহীম হুসাইন মৃধা এবং বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সদস্য মাস্টার মো. মাহবুব-উল হক মানিক।

এছাড়া অধিবেশনে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহকে সভাপতি এবং মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘোষিত কমিটি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক চাহিদা পূরণে ব্যর্থ হলে কমিটি বিলুপ্ত করা হতে পারে। অন্যদিকে সাংগঠনিক কার্যক্রম সন্তোষজনক হলে কমিটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অধিবেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক