https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 21 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আরেক রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

পিএসজি ফ্রেঞ্চ লিগে আজ রাতে খেলবে অজের বিপক্ষে। ম্যাচটি জিতলে লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হবে প্যারিসের দলটির। পিএসজি লিগ জিতলে রেকর্ড গড়বেন লিওনেল মেসি। কি সেই রেকর্ড?

পিএসজি লিগ জিতলে সেটি হবে তাদের রেকর্ড ১১তম শিরোপা। মেসির এটি হবে ৪৩তম ট্রফি। ট্রফি জয়ের হিসেবে যৌথভাবে শীর্ষে উঠে যাবেন মেসি। ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক শিরোপা মিলিয়ে ৪৩ ট্রফি আছে ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেসের।

৪০ বছরের আলভেস বর্তমানে স্পেনের জেলে আছেন। কোন ক্লাবের সঙ্গে চুক্তি নেই তার। তাই আলভেসের আপাতত শিরোপা সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই। মেসি ভবিষ্যতে আলভেসকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা সেটি হবে দেখার।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত