https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 27 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ভাঙ্গুড়ায় গরু ছাগল চুরি ঠেকাতে ওসির মতবিনিময়

বিশেষ প্রতিনিধি 
পাবনা: ভাঙ্গুড়ায় গরু-ছাগল চুরি ঠেকাতে খামারীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম। গত শনিবার রাত ৯ টার দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় গ্রাম্য প্রধান মকবুল হোসেন। এতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রাশিদুল ইসলাম। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী,সাংবাদকর্মী আব্দুল আজিজ, মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফারুক আহমেদ, গ্রাম্য প্রধান সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন প্রমুখ।
জানা গেছে, ইদানিং উপজেলার বিভিন্ন জায়গায় গরু-ছাগলসহ ছিচকে চুরির ঘটনা ঘটছে।এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।বিশেষ করে এলাকার দুগ্ধ খামারীরা তাদের গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অনেক স্থানে গরু-ছাগল চুরি ঠেকাতে রাত জেগে পাহারা বসিয়েছেন গ্রামবাসি । এঅবস্থায় জনগণের জান-মালের নিরাপত্তার কথা ভেবে এমন উদ্যোগ নিয়েছেন থানার ওসি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, শুধু গরু-ছাগল চুরি নয়, এলাকায় যে কোন ধরনের চুরি-ডাকাতি ও অপরাধ দমনে এ মতবিনিময় সভা করা হয়েছে ।পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামে এমন মতবিনিময় সভার মাধ্যমে জনগণকে সচেতন করা হবে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সোনাইমুড়িতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

ইবির ফার্মেসী বিভাগের ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপন

লংগদুতে ৭০ বছর বয়সী শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

নবাবগঞ্জে পুকুর খননের সময় কষ্টি পাথরের মূর্তির সন্ধান

সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে এক বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু

নেত্রকোণায় মাদকাসক্তির প্রতিকারে আলোচনা সভা

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ

কক্সবাজারের টেকনাফ অভিযানে ২২,২০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

বোয়ালখালীর পৌরসভা কার্যালয়ে স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন