https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 22 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শিক্ষার্থীদেরকে হয়রানির অভিযোগ, শিক্ষক বললেন পরিকল্পিত ষড়যন্ত্র

শিক্ষার্থীদেরকে হয়রানির অভিযোগ, শিক্ষক বললেন পরিকল্পিত ষড়যন্ত্র
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক লাবু আনোয়ারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শিক্ষক লাবু আনোয়ার। তিনি বলেন আমি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার।

জানা গেছে,২০ জুলাই সোমবার মধ্যরাতে ফাতেমা তুজ জোহরা নিশি এবং নাবিহা তাহসিন নামে দুটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও এবং কিছু ছবি পোস্ট করা হয়েছে। ওই ভিডিও এবং ছবিতে দাবি করা হয়েছে যে শিক্ষক লাবু আনোয়ার শিক্ষার্থীদের হয়রানি করছেন এবং এ দাবিও করা হয় যে তিনি বিভিন্নভাবে শিক্ষার্থীদের কু প্রস্তাব দিয়েছেন। এছাড়াও অভিযোগ করা হয়েছে কলেজে বিভিন্ন সময় বিভিন্ন কাজে অতিরিক্ত অর্থ আদায় করেছেন শিক্ষক লাবু আনোয়ার।

যদিও প্রকাশিত ওইসব ভিডিও ও স্ট্যাটাসে কলেজের অসংখ্য শিক্ষার্থী মন্তব্য করেছেন। মন্তব্য যাচাই করে দেখা যায় প্রায় সব শিক্ষার্থী শিক্ষক লাবু আনোয়ারের পক্ষে মতামত দিয়েছে। অনেকেই বলছেন, লাবু আনোয়ার স্যার কেমন মানুষ তা আমরা জানি। তিনি অন্য সবার চেয়ে মিশুক ও পরোপকারী। তিনি খুব অল্পতেই শিক্ষার্থীদের সঙ্গে মিশে যান। অনেকে আবার সরাসরি ওই ভিডিও ও স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়েছেন মন্তব্যের ঘরে।

এসব অভিযোগের ব্যাপারে মুখ কলেছেন লাবু আনোয়ার, তিনি বলেন আমার বিরুদ্ধে যেসব স্ক্রিনশটের ওপর ভিত্তি করে অভিযোগ তোলা হয়েছে সেগুলো কোন ব্যক্তিগত কথোপকথন নয়। বরং কলেজের একটি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে তৈরি গ্রুপ। যেখানে শত শত শিক্ষার্থী রয়েছে। গ্রুপটিতে পড়ালেখার পাশাপাশি মাঝেমধ্যে ফানি কথাবার্তাও হতো। তিনি বলেন ওইসব কথাবার্তা নিছক মজা করেই বলা। কিন্তু একটি কুচক্রী মহল ওইসন কথাবার্তাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। ওই গ্রুপে তার স্ত্রী নিজেও অনেক সময় তার হয়ে ম্যাসেজ দিতেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন,আমি আমার শিক্ষকতা জীবনে কোনদিন কোন শিক্ষার্থীকে বাজে প্রস্তাব দিয়েছি এমন কোন ঘটনা নেই। আমি সবসময় শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ আচরণ করি। কারণ আমি মনে করি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কোন ভীতিকর সম্পর্ক থাকা উচিত নয়। এই দৃষ্টিকোণ থেকেই আমি চেষ্টা করি সবসময় শিক্ষার্থীদের সঙ্গে গভীরভাবে মেশার। কিন্তু সে সম্পর্ক কখনোই আপত্তিকর বা মানহানিকর নয়।

লাবু আনোয়ার বলেন,‘একটি কুচক্রী মহল ভুয়া ফেসবুক আইডি দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আদৌও ওইসব অভিযোগের কোন সত্যতা নেই। আমার শিক্ষার্থী ও সহকর্মী জানে আমি ব্যক্তি হিসেবে কেমন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলে তিনি জানান,‘আমি আমার বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর পোস্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমি জানি আমি কোন ভুল করিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের অধীনস্থ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

নাটোরে ব্যবসায়ীর সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাত

ভাইস চ্যান্সেলর বৃত্তি প্রাপ্ত কুবি শিক্ষার্থীদের চেক হস্তান্তর সম্পন্ন

মসজিদের নাম নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হতে পারে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

বরিশাল সিটির প্রশাসক হলেন বিলকিস আক্তার জাহান শিরিন

২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

কাফনের কাপড় পরে অনশনে শিক্ষকেরা