https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শ্যামনগরে ২০ মন ভেজাল মধু উদ্ধার

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ১৭, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১৬টি ড্রামে সংরক্ষিত প্রায় ২০ মণ ভেজাল মধু জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম।
বুধবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব মধু জব্দ করা হয়।
এসময় ভেজাল মধু তৈরীর কাজে ব্যবহৃত গাম, ইউরিয়া সার, ফিটকিরি, খাবার সোডাসহ অপরিচিত বিশেষ এক ধরনের তরল পদার্থ উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দলটি।
তবে, ভেজাল মধু তৈরী চক্রের মূল হোতা আশরাফুল ও তার পিতা আব্দুর রশিদ পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, ভেজাল মধু তৈরীর গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিনগর মথুরাপুর গ্রামে অভিযান চালায়। এসময় চিনি জ¦ালিয়ে তৈরী মধু এবং মধুর ঘনত্ব বৃদ্ধির কাজে ব্যবহৃত গাম ও ইউরিয়া সারসহ মানব দেহের জন্য ক্ষতিকর নানা প্রকার উপকরণসহ ২০ মণ ভেজাল মধু উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়া ভেজাল মধু তৈরীর কারিগর আশরাফুল ও তার পিতার বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার, সাতক্ষীরা জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, ঢাকার নামকরা কয়েকটি ঔষধ কোম্পানিতে সরবরাহের জন্য আশরাফুল নিজের বাড়িতে গোপনে ভেজাল মধু তৈরী করতো। স্থানীয় আরও কয়েকটি চক্র একই পদ্ধতিতে চিনি জ¦ালিয়ে তা মধুর সাথে মিশিয়ে খাঁটি বলে মধু প্রচারণা চালিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ভেজাল মধু উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ ব্যাল্কমেইল, গৃহ শিক্ষককে পুলিশে সোপর্দ।

সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা

সুনামগঞ্জে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

আবুল কাশেম খান দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল সম্পন্ন

গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ছয়জন আহত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সেলিমা রহমানসহ ৩৬ জন

বরিশাল-৩ আসন: যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের প্রবাসী মো. মিজানুর রহমানের মর্মান্তিক মৃত্যু

‘তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, নিহত ঘুমন্ত শিশু

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন।